Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

WhatsApp নিয়ে এল চমকপ্রদ ফিচার, এখন থেকে আগেই শিডিউল করা যাবে কল, কীভাবে?

WhatsApp তার কলিং ফিচারে (Scheduled Calls) বড় আপগ্রেড চালু করেছে। এর মাধ্যমে এখন থেকে গ্রাহকরা কলিংয়ের আগে শিডিউল করতে পারবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: যে কাউকে বার্তা পাঠানোর এখন একমাত্র শর্টকাট উপায় WhatsApp। কম-বেশি এখন সবার হাতেই স্মার্টফোন। আর তাতেই একের পর এক নতুন নতুন ফিচার। আর মেটা সংস্থার একটি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ইনস্ট্যান্ট বার্তা প্রেরণ অ্যাপ WhatsApp। শুধু বার্তা নয়, ফোন থেকে ভিডিও কল সবটাই এই অ্যাপ্লিকেশনের সহজ সাধ্য মাধ্যম। অনেকে আবার বার্তা পাঠানোর থেকেও WhatsApp-এর কলিং ফিচার বেশি ব্যবহার করেন। এতে শুধুমাত্র ইন্টারনেট সক্রিয় থাকলেই হবে। এর জন্যে কোনও ফোনের বেলেন্স ভরার দরকার নেই। এবার WhatsApp অ্যাপে কলিং ফিচার যাঁরা বেশি ব্যবহার করেন তাদের জন্যে একটি সুখবর রয়েছে। WhatsApp তার কলিং ফিচারে (Scheduled Calls) বড় আপগ্রেড চালু করেছে। এর মাধ্যমে এখন থেকে গ্রাহকরা কলিংয়ের আগে শিডিউল করতে পারবেন। চাইলে ফ্যামিলি চ্যাট, বন্ধুদের গ্রুপ বা ওয়ার্ক মিটিং আগে থেকে নিশ্চিত সময়ের জন্য কল শিডিউল করে রাখতে পারবেন। এর ফলে হোয়াটসঅ্যাপ আপনাকে সময়ের আগেই রিমাইন্ডার দিয়ে দেবে।

নতুন আপডেটের আওতায়, গ্রাহকরা এখন থেকে নির্দিষ্ট তারিখ এবং সময় অনুযায়ী একটি গ্রুপ কল বা পার্সনাল কল বুক করতে পারবেন। এই ফিচারের মাধ্যমে আপনি আগে থেকেই লোকেদের ইনভাইট পাঠাতে পারবেন। কল শুরু হওয়ার সময় হলে, সবাই একটি নোটিফিকেশন পাবেন। গুগল মিট-এর মতো হোয়াটসঅ্যাপেই এই ফিচার পেয়ে যাবেন এখন। পাশাপাশি আরও কিছু ইন-কল আপগ্রেডও দিয়েছে WhatsApp। এর একটি আকর্ষণীয় ফিচার হল ইন-কল ইন্টারঅ্যাকশন টুল। এর মাধ্যমে, আপনি কল চলাকালীন আপনি আপনার Reaction জানাতে পারবেন। কোনও বাধা ছাড়াই। যেমন, যদি আপনি মিটিংয়ে কিছু বলতে চান, তাহলে আপনি হাত ওঠানোর সিম্বল পাঠাতে পারবেন।

এরপর জেনে নিন কল শিডিউল করবেন কীভাবে?

1. প্রথমে হোয়াটসঅ্যাপ খুলে কল ট্যাবে যান।
2. এরপর কল আইকনে ট্যাপ করুন।
3. সেই কনট্যাক্ট বা গ্রুপ সিলেক্ট করে কল করুন।
4. কল শুরু করার আগে “Call Schedule” অপশন বেছে নেবেন।
5. কলের তারিখ এবং সময় সেট করে নিন। তবে ভিডিও কল হবে নাকি অডিও কল হবে তা আগে ঠিক করতে হবে। এরপর গ্রিন বোতাম টিপে কলটি নিশ্চিত করতে হবে।
6. এবার আপনি শিডিউল করা কল আপকামিং কলের তালিকায় দেখতে পারবেন। আর কল শুরু হওয়ার আগে হোয়াটসঅ্যাপ সমস্ত গ্রাহকদের রিমাইন্ডার পাঠিয়ে দেবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00