Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সামান্য বাড়ল সোনা ও রুপোর দাম

গয়নার সোনা অর্থা‍ৎ ২২ ক্যারেটের সোনার দাম আগের দিনের তুলনায় প্রতি গ্রামে বেড়েছিল ১৫ টাকা।

Share:

নিজস্ব প্রতিনিধি: সাধারণতন্ত্র দিবসের দিন বুধবার কলকাতায় সামান্য বাড়ল সোনার দাম। গয়নার সোনা অর্থা‍ৎ ২২ ক্যারেটের সোনার দাম আগের দিনের তুলনায় প্রতি গ্রামে বেড়েছিল ১৫ টাকা। অর্থা‍ৎ প্রতি ১০ গ্রামে বেড়েছিল ১৫০ টাকা। আর ২৪ ক্যারেটের সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছে ১০০ টাকা। সোনার পাশাপাশি রুপোর দামও সামান্য বৃদ্ধি পেয়েছে। প্রতি কেজি রুপোর দাম আগের দিনের তুলনায় বেড়েছে ১০০ টাকা। বিয়ের মরসুমে সোনা ও রুপোর দাম সাধ্যের মধ্যে থাকায় আমজনতার মুখে হাসি ফুটেছে।

মঙ্গলবারই এক ধাক্কায় কলকাতার বাজারে সোনার দামে অনেকটা পতন ঘটেছিল। ২ হাজার ৫০ টাকা কমে প্রতি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম দাঁড়ায় ৪৫ হাজার ৭৫০ টাকা। ইদানিংকালে অবশ্য কখনই এক ধাক্কায় সোনার দামের এতটা পতন ঘটেনি। বুধবার বাজার খুলেই দেখা যায়, আগের দিনের তুলনায় সামান্য বেড়েছে হলুদ রঙের ধাতব পদার্থ। গয়নার সোনা অর্থা‍ৎ ২২ ক্যারেটের সোনার দাম ছিল ৪৫ হাজার ৯০০ টাকা। ২২ ক্যারেটের পাশাপাশি ২৪ ক্যারেটের সোনার দামও বেড়েছে। আগের দিন অর্থা‍ৎ মঙ্গলবার ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৮ হাজার ৫০০ টাকা। এদিন তা বেড়ে দাঁড়ায় ৪৮ হাজার ৬০০ টাকা।

বিয়ের মরসুমে সোনার পাশাপাশি রুপোর চাহিদাও রয়েছে। এদিন সোনার সঙ্গে তাল মিলিয়ে রুপোর দামও সামান্য বেড়েছে। প্রতি কেজি রুপোতে দাম বেড়েছে ১০০ টাকা। যার ফলে রুপো বিক্রি হয়েছে প্রতি কেজি ৬৪ হাজার ২০০ টাকা। আগামিকাল বৃহস্পতিবার সোনা ও রুপোর দাম ঊর্ধ্বমুখী হতে পারে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

সহ অভিনেতার সঙ্গে যৌন সঙ্গম করার নির্দেশ দিয়েছিলেন কোন প্রযোজক, ফাঁস করলেন শ্যরন স্টোন

Gold Price: রথযাত্রার দিনে আচমকাই মহার্ঘ সোনা, এক লাফে ছাড়াল ৫২ হাজারের গণ্ডি

Gold Price: এক ধাক্কায় সোনার দাম কমল প্রায় হাজার টাকা

Gold & Silver Price: সোনা ও রুপোর দাম ফের বাড়ল, কলকাতায় কত দাম জেনে নিন………

ঈদ-অক্ষয় তৃতীয়ার আগে ফের ঊর্ধ্বমুখী সোনা-রুপোর দাম

সর্বনাশ! ৫৫ হাজার ছাড়াল সোনা, রুপো ৭৩ হাজার ছুঁইছুঁই

৫২ হাজারের গণ্ডি ছাড়াল সোনা, ক্রমশই মহার্ঘ রুপো

গয়নার সোনা আরও সস্তা, ৬২ হাজারে নামল রুপোর কেজি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00