Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইলন মাস্কের এক্স হ্যান্ডেলে পর্ন ভিডিও আপলোডের অনুমতি

Share:

নিজস্ব প্রতিনিধি : এবার থেকে ইলন মাস্কের এক্স হ্যান্ডেলে পোস্ট করা যাবে পর্ন ভিডিও। সম্প্রতি এক্স হ্যান্ডেলের তরফে এই কথা জানানো হয়েছে। এর আগে ইনস্টাগ্রাম সহ অন্যান্য সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে পর্ন ভিডিও আপলোড করা নিয়ে সরব হতে দেখা গিয়েছিল ইলন মাস্ককে। তবে এবার নিজের সোশ্যাল মিডিয়া প্লাটফর্মেই পর্ন ভিডিও পোস্ট করার অনুমতি দিলেন তিনি।

গত শনিবার এক্স হ্যান্ডেলে পোস্ট হওয়া একটি পর্ন ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় খুবই জনপ্রিয় হয়ে ওঠে। যেদিন ভারতে লোকসভা ভোটের ফলাফল প্রকাশিত হয়েছিল, সেইদিন ওই পর্ন ভিডিওটি এক্স হ্যান্ডেলে ট্রেন্ডিংয়ে ছিল। দেখা যায়, প্রায় ৪০ লাখ লোক ওই ভিডিওটি দেখেছে। বেশ কয়েক ঘণ্টা ধরে ওই পর্ন ভিডিওটি এক্স হ্যান্ডেলে ছিল। পরে সেটিকে তুলে নেওয়া হয়। এই ঘটনা সামনে আসার পর এক্স হ্যান্ডেলের তরফে জানানো হয়, ইউজার্সরা এখন থেকে পর্ন ভিডিও তৈরি করে তা আপলোড করতে পারবে।

তবে সবাই কিন্তু এই সুবিধা পাবেন না। যারা তাদের বয়সের ভ্যারিফিকেশন করবে না, তাঁরা কিন্তু এই ধরনের সুবিধা পাবেন না। এখন ভারতে পর্ন সাউটের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেই থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি ভারতে এক্স হ্যান্ডেলে পর্ন ভিডিও আপলোড করা যাবে। সেই সম্পর্কে জানা যাচ্ছে, ভারতে পর্ন ভিডিও এক্স হ্যান্ডেলে পোস্টের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই। তবে ভবিষ্যতে এর ওপর আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে বলে ওয়াকিবহাল মহলের মত।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00