Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইলেক্ট্রিক স্কুটারের বাজারে নতুন দাবিদার Warivo CRX! থাকছে নতুন চমক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ Warivo Motor India প্রাইভেট লিমিটেড তাদের প্রথম উচ্চ গতির ইলেক্ট্রিক স্কুটার, CRX, বাজারে নিয়ে এসেছে। প্রতিদিনের প্রয়োজনের কথা মাথায় রেখে তৈরি এই স্কুটারটি উন্নত সুরক্ষা ব্যবস্থা, চমৎকার পারফরম্যান্স এবং সাশ্রয়ী মূল্যে ক্রেতাদের কাছে পৌঁছে দিচ্ছে সংস্থা। স্কুটারটির দাম ৭৯,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে এবং এটি পাঁচটি রঙে পাওয়া যাবে।

CRX ডিজাইন করা হয়েছে বিভিন্ন বয়সের ব্যবহারকারীদের প্রয়োজন মেটানোর জন্য, ছাত্রছাত্রী থেকে শুরু করে বয়স্ক ব্যক্তিরাও এটি সহজেই ব্যবহার করতে পারবেন। স্কুটারটির 42 লিটার স্টোরেজ স্পেস, মোবাইল চার্জিং পোর্ট (Type-C ও USB), এবং 150 কেজি পর্যন্ত লোডিং ক্ষমতা এটিকে দৈনন্দিন ব্যবহারের জন্য একটি কার্যকর বিকল্প করে তুলেছে।

স্কুটারটির সর্বাধিক গতি 55 কিমি/ঘন্টা এবং এতে দুটি Riding Mode রয়েছে – Echo ও Power। এর ব্যাটারি দক্ষতা এবং আয়ু বাড়ানোর জন্য রয়েছে ডেটা লগিং সিস্টেম, যা পারফরম্যান্স মনিটর করতে সাহায্য করবে।

সুরক্ষার বিষয়টি মাথায় রেখে CRX এর ব্যাটারিকে Waterproof, Fireproof এবং Blastproof হিসেবে তৈরি করা হয়েছে। এতে চারটি Temperature Sensor এবং ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (BMS) রয়েছে, যা ব্যাটারির অতিরিক্ত তাপমাত্রা এবং অন্যান্য সমস্যাগুলি প্রতিরোধে সহায়ক। এছাড়াও এতে ClimaCool technology রয়েছে, যা দীর্ঘ রাইডে ব্যাটারির পারফরম্যান্স বজায় রাখতে সাহায্য করে। স্কুটারটি UL 2271 সেফটি স্ট্যান্ডার্ড মেনে তৈরি।

Warivo Motors তাদের ইলেক্ট্রিক দুই চাকার স্কুটারগুলির মাধ্যমে ভারতের প্রধান শহর ও মফস্যল বাজারকে ধরার লক্ষ্য নিচ্ছে, যেখানে সাশ্রয়ী মূল্যের পাশাপাশি মজবুতির উপর গুরুত্ব দেওয়া হয়েছে। Warivo-র বিভিন্ন মডেলের মধ্যে Smarty একটি কম গতির স্কুটার, যার সর্বাধিক গতি 25 কিমি/ঘন্টা যার দাম প্রায় 74,300 টাকা। এটি ছোট দূরত্বের যাতায়াতের জন্য উপযুক্ত। আরও একটি কম গতির বিকল্প হিসেবে রয়েছে Queen SX, যার দাম প্রায় 46,800 টাকা, যা মূলত বাজেট-প্রেমী গ্রাহকদের জন্য তৈরি। Warivo তাদের প্রতিটি মডেলেই উন্নত সুরক্ষা ব্যবস্থা এবং শক্তিশালী ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম (BMS) নিশ্চিত করেছে, যা বিভিন্ন ধরনের যাতায়াতের জন্য আদর্শ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00