তেল সাশ্রয়ী, দুর্দান্ত মাইলেজ, মধ্যবিত্তদের সর্বাধিক পছন্দের সেরা স্কুটিগুলি দেখে নিন

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ভারতে স্কুটির জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। টিভিএস, হন্ডা, ইয়ামাহা, সুজুকি প্রভৃতি কোম্পানি প্রতি মাসে প্রচুর সংখ্যক স্কুটি বিক্রি করছে। বড় সিট, আন্ডার সিট স্টোরেজ, গিয়ারলেস সিস্টেমের কারণে স্কুটির প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে। উন্নত ফিচারের দিক থেকেও এগুলো সমৃদ্ধ এবং যথেষ্ট বিশ্বস্ত। কিন্তু বর্তমানে পেট্রোল-ডিজেলের দামের কারণে বেশি মাইলেজ পাওয়া কঠিন হয়ে পড়েছে। তাই এই প্রতিবেদনে এক লাখ টাকার মধ্যে সবচেয়ে বেশি মাইলেজ দেওয়া তিনটি স্কুটির খোঁজ দেব আমরা।

সেরা মাইলেজ দেওয়া তিনটি স্কুটিঃ

  • Honda Activa

ভারতে জনপ্রিয় স্কুটিগুলোর মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হয় Honda Activa। এটি 110 CC এবং 125 CC ইঞ্জিন অপশনে পাওয়া যায়। Activa 109 CC 6G মডেলের দাম 78,720 টাকা (এক্স-শোরুম) এবং Activa 125 CC-এর দাম 83,178 টাকা (এক্স-শোরুম)। এই স্কুটি এক লিটার পেট্রোলে 50-60 কিলোমিটার পথ পার করে নিতে পারে

  • TVS Jupiter

Honda Activa-র পর ভারতের দ্বিতীয় সর্বাধিক বিক্রিত স্কুটি হল TVS Jupiter । ফ্যামিলি স্কুটি হিসাবে এটি অন্যতম সেরা মডেল। এটিও দুটি ভার্সনে পাওয়া যায় – 109 CC এবং 125 CC ইঞ্জিন। দাম যথাক্রমে 77,249 টাকা এবং 86,605 টাকা (এক্স-শোরুম) । এক লিটার জ্বালানিতে এই স্কুটি 50-62 কিলোমিটার মাইলেজ দেয়

  • Suzuki Access 125

125 CC Honda Activa এবং TVS Jupiter-এর পর দেশের তৃতীয় সর্বাধিক বিক্রিত স্কুটি হল Suzuki Access। দেখতে যেমন সুন্দর, তেমনই ফিচার এবং পারফরম্যান্সের দিক থেকেও আকর্ষণীয়। এটি প্রতি লিটার পেট্রলে প্রায় 50 কিলোমিটার মাইলেজ দিতে পারে। দাম 82,361 টাকা থেকে শুরু (এক্স-শোরুম) ।

ভারতীয় বাজারে এক লাখ টাকার মধ্যে পাওয়া যায় এমন অনেক দুর্দান্ত স্কুটি রয়েছে। হন্ডা অ্যাকটিভা, টিভিএস জুপিটার এবং সুজুকি অ্যাক্সেস ১২৫ এই তালিকার শীর্ষে। এই স্কুটিগুলির মাইলেজ, দাম এবং ফিচারের দিক থেকে কোনটিই আপনাকে হতাশ করবে না। তবে, কোন স্কুটিটি আপনার জন্য উপযুক্ত হবে, তা নির্ধারণের জন্য আপনার নিজের চাহিদা, ব্যবহার এবং বাজেট বিবেচনা করা জরুরি। কেনাকাটা করার আগে আপনার নিকটস্থ শোরুমে গিয়ে একটি টেস্ট রাইড করে নিতে পারেন।

হোন্ডা অ্যাক্টিভা ই: জেনে নিন অজানা তথ্য, কেনার সময় কাজে লাগবে

ইলেক্ট্রিক স্কুটারের বাজারে ধামাকা: বদলযোগ্য ব্যাটারির সুবিধা নিয়ে হাজির Honda Activa e

ভারতের সেরা 5টি সেরা 110cc স্কুটার, জেনে নিন সবিস্তারে…

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]