Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কর্মীছাঁটাই এবার সুইগিতে, চাকরি হারাবেন ছয়শো

প্রভাব পডতে পারে পরিষেবায়

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জোম্যাটোর পর এবার কর্মী ছাঁটাই ফুড ডেলিভারি সংস্থা সুইগিতে। 

সংস্থা সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে ফাইনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে, সুইগি ছয়শো কর্মীকে ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। এই ছয়শো কর্মীর মধ্যে কেউ কাজ করেন প্রোডাকশন  ইউনিটে। কেউ কাজ করেন সংস্থার ইঞ্জিনিয়ারিং এবং অপারেশন ডিভিশনে। জানা গিয়েছে, গত অক্টোবরে সুইগি একটি সমীক্ষা চালায়। সমীক্ষা হয়েছিল সংস্থার পারফরম্যান্স নিয়ে। সেই সমীক্ষা রিপোর্টের ওপর ভিত্তি করে সুইগি গত বছর থেকে চালু করে পারফরম্যান্স ইমপ্রুভমেন্ট প্ল্যান ( performance improvement plan )।  এই পরিকল্পনার অর্থ, কর্মীদের চাকরি থাকবে না যাবে সেটা নির্ভর করবে এর ওপর। সেই রিপোর্ট বলছে, ছয়শো কর্মীর পারফরম্যান্স মোটেই সন্তোষজনক নয়। দ্য ফাইনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সুইগির কর্মীদের পারফরম্যান্সের রেটিং রয়েছে। যে সব কর্মীদের রেটিং পয়েন্ট ২-য়ের নীচে, তাদের চাকরি যাওয়ার সম্ভাবনা কম। সংস্থা সূত্রে পাওয়া খবর অনুসারে, সুইগি চেয়েছিল শেয়ারবাজারে প্রবেশ করতে। স্টক এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়ার কাছে কাগজপত্র জমা দেওয়ার কথা ছিল। তারা প্রস্তুতিও সেরে রাখে। কিন্তু কর্মীদের পারফরম্যান্স যোগ্যতা মানের কম হওয়ায় তারা এখনই শেয়ার বাজারে প্রবেশ করতে চাইছে না।  সম্প্রতি সংস্থায় অস্বাভাবিক হারে বেড়ে যায় ফুড ডেলিভারির অর্ডার। কর্তৃপক্ষ কর্মীদের বলেছিল, তারা যেন চাহিদা পূরণের চেষ্টা করে। সংস্থার দাবি, অনেকেই সেই পরীক্ষায় ব্যর্থ। 

আরও পড়ুন ছাঁটাই এবার অ্যামাজনে, চাকরি হারাবেন ১০ হাজার কর্মী

উচ্চ মাধ্যমিক পাশে রাজ্যের স্বাস্থ্য দফতরে চাকরির সুযোগ! এখনই আবেদন করুন

কমছে গ্রাহক, ১১০০০ কর্মী ছাঁটাই করছে ভোডাফোন

৩ লক্ষ কোটি টাকারও বেশি বিনিয়োগ প্রস্তাব এল বাংলায়

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00