Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বাধীন কাশ্মীরের দাবিকে সমর্থন কেএফসি-র, দেশজুড়ে বয়কটের ডাক

একই ধরনের পোস্ট করেছিল হুন্ডাই-পাকিস্তান

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  হুন্ডাইয়ের পর এবার স্বাধীন কাশ্মীরের দাবিকে সমর্থন জানিয়ে পোস্ট কেএফসির। সূত্রে পাওয়া খবর উদ্ধৃত করে একটি সর্বভারতীয় বৈদ্যুতিন চ্যানেল জানিয়েছে, গত ৫ ফেব্রুয়ারি কাশ্মীর দিবসের দিন কেএফসির টুইটার এবং ফেসবুকে একটা পোস্ট করা হয়েছে। ওই পোস্ট শেয়ার হতেই দেশজুড়ে কেএফসি বয়কটের ডাক উঠেছে। আর সেই বয়কটের খবর কানে যেতেই কেএফসি ওই পোস্ট ডিলিট করে দেয়। পরে সংস্থার তরফ থেকে বিবৃতি জারি করে বলা হয় তারা ওই বিবৃতির জন্য ক্ষমাপ্রার্থী।

সংস্থার তরফ থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি কেএফসির তরফ থেকে সোশ্যাল মিডিয়ায় স্বাধীন কাশ্মীরের দাবিকে সমর্থন জানিয়ে পোস্ট করা হয়েছে। আমরা ওই পোস্টের জন্য নিঃশর্তে ক্ষমা চাইছি। আমরা ভারত এবং ভারতবাসীর আবেগকে সমর্থন করি। ভারতের গরিমা অক্ষুণ্ণ রাখতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।‘

যদিও তাদের এই ক্ষমাপ্রার্থনাকে নেট নাগরিকেরা একেবারেই আমল দিতে নারাজ। এক নেটনাগরিক লিখেছেন, ‘ভাগ্যিস আমি কেএফসি থেকে কোনও খাবার কিনে খাইনি।‘

অন্য এক নেটনাগরিক লিখেছেন, ‘আমি কেএফসির একটি আউটলেটের সামনে দাঁড়িয়েছিলাম। বন্ধুর সঙ্গে খাব বলে কিছু অর্ডার দেওয়ার কথা ছিল। সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখার পর মনে হল কেএফসি থেকে কিছু না কেনাই ভালো। আমি এখন যাব হলদিরাম। বাই বাই কেএফসি।‘

প্রাপ্তি নামে এক নেটনাগরিকর লিখেছে, ‘আগে কেএফসিকে বয়কট করো। পরে ফ্রি অফারে খাবার খাও।‘

আরও পড়ুন কাশ্মীর নিয়ে বিতর্কিত টুইট, ক্ষমা চাইল না হুন্ডাই

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00