নিজস্ব প্রতিনিধিঃ বাজারে লঞ্চ হতে চলেছে Realme –এর P-Series। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। কোম্পানির তরফ থেকে নিশ্চিত করা হয়েছে এই মাস অর্থাৎ ফেব্রুয়ারিতে Realme P3 Pro 5G ফোন ভারতে লঞ্চ হবে। শুরু হয়ে গিয়েছে শেষ মুহূর্তের প্রস্তুতি। সেইসঙ্গে কোম্পানি ওয়েবসাইটে এই ফোনের মাইক্রোসাইট লাইভ করে দেওয়া হয়েছে। তবে কত দাম ধার্য করা হয়েছে এই স্মার্টফোনটির তা এখন সংস্থার তরফে জানান হয়নি ।
Realme P3 Pro 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন
১) ডিসপ্লে- এই ফোনটির ডিসপ্লে 6.78-ইঞ্চি। এটি AMOLED ডিসপ্লে এবং 120Hz রিফ্রেশ রেট যুক্ত ।
২) স্টোরেজ – রিয়েলমি পি৩ ৫জি ফোন ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে।
৩) ফোনের রঙ- কমেট গ্রে, নেবুলা পিঙ্ক এবং স্পেস সিলভার- এই তিনটি রঙেই লঞ্চ হতে পারে Realme P3 Pro 5G স্মার্টফোনটি ।
৪) ক্যামেরা – এই ফোনটিতে থাকতে পারে 50MP ডুয়াল রিয়ার ক্যামেরা । সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য সেলফি ক্যামেরার জন্য 32 MP ফ্রন্ট ক্যামেরা।
৫) প্রসেসর – Realme P3 Pro 5G স্মার্টফোনটিতে থাকতে চলেছে Android 15 অপারেটিং সিস্টাম। সেইসঙ্গে এতে Snapdragon 7s 3 অক্টাকোর চিপসেট দেওয়া হবে । সেইসঙ্গে গেমিংয়ের জন্য GT Boost technology ।
৬) ব্যাটারি – 5500mAh ব্যাটারি যুক্ত হতে চলেছে Realme P3 Pro 5G স্মার্টফোনটি। সেইসঙ্গে থাকবে 80W ফাস্ট চার্জিং ফিচার সাপোর্ট ।