Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আসছে Realme 14x, দাম, ফিচার্স ও ডিজাইনে থাকছে চমক

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় স্মার্টফোন বাজারে নতুন চমক নিয়ে আসছে Realme 14x 5G। সংস্থার তরফে ঘোষণা করা হয়েছে, বহুল প্রতীক্ষিত মডেলটি আগামী ১৮  ডিসেম্বর বুধবার দুপুর ১২টায় প্রকাশ করা হবে। আর লঞ্চের দিনই নতুন ফোন কেনার সুযোগ পাবেন খদ্দেররা।

দাম ও ফিচার্স:

Realme 14x 5G-এর প্রাথমিক দাম 15,000-এর নিচে রাখা হবে। এটি হবে ভারতের প্রথম ফোন, যা IP69 সার্টিফিকেশন সহ জল এবং ধুলো প্রতিরোধে সক্ষম। তুলনায়  Realme 12x গত এপ্রিল মাসে মাত্র ₹11,999 থেকে বিক্রি শুরু হয়েছিল।

ফোনটি লাল, কালো এবং সোনালি, এই তিনটি রঙে পাওয়া যাবে। এর অত্যাধুনিক ডিজাইনে থাকবে আয়তাকার মডিউলে সাজানো দুটি ক্যামেরা এবং পিছনের দিকে উজ্জ্বল Realme লোগো। গোলাকার ধার এবং চ্যাসিস ফোনটির গ্রিপ আরও আরামদায়ক করবে।

হার্ডওয়্যার ও পারফরম্যান্স:

যদিও সব ফিচার এখনো প্রকাশ পায়নি, তবে সূত্র অনুযায়ী, Realme 14x-এ থাকবে তিনটি ভ্যারিয়েন্ট— 6GB + 128GB, 8GB + 128GB, এবং 8GB + 256GB। স্টোরেজ বাড়ানোর জন্য থাকবে microSD কার্ড সাপোর্ট। ফোনটির শক্তিশালী 6,000mAh ব্যাটারি এবং 6.67 ইঞ্চি ডিসপ্লে বিশেষ সুবিধা দেবে। তুলনায়, Realme 12x-এ ছিল 5,000mAh ব্যাটারি এবং 6.72 ইঞ্চি স্ক্রিন

লঞ্চের আগে উত্তেজনা তুঙ্গে:

ফোনটি কেনার জন্য Flipkart এবং Realme-এর ওয়েবসাইটে ইতিমধ্যেই মাইক্রোসাইট চালু করা হয়েছে। লঞ্চের আগে আরও কিছু আকর্ষণীয় ফিচার সামনে আসাবে বলে আশা করা হচ্ছে। সাশ্রয়ী দামে উন্নত পারফরম্যান্স, নজরকাড়া ডিজাইন ও নতুন প্রযুক্তির সমন্বয়ে Realme 14x 5G বাজার কাঁপাতে প্রস্তুত।

 

15000mAh শক্তির ব্যাটারি যুক্ত ফোন আনছে রিয়েলমি, এক চার্জে চলবে তিন মাস

স্মার্টফোনের বাজারে ঝড় তুলতে আসছে itel A100C

বাজারে হাজির Infinix Hot 60i 5G, ৬০০০mAh ব্যাটারি ও AI-এর জাদু

7000mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং সহ অবিশ্বাস্য দামে ভারতে আসছে Realme ফোন

আরও সস্তায় Realme Narzo 80x 5G ফোন, কত দামে কোথায় বিক্রি?

বাজার মাতাতে এল দুর্দান্ত ফিচারে ভরপুর নতুন Moto G96 5G, সাধ্যের মধ্যে দাম

এত সস্তা! ১৪,২৫০ টাকা দাম কমল Oppo র ফোনে, কীভাবে পাবেন এই দারুণ অফার?

অপেক্ষার অবসান, মাত্র ৫,০০০ টাকায় স্মার্টফোন নিয়ে আসছে AI+

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00