Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাজারে দাম কমল সাবান, শ্যাম্পুর!

Share:

নিজস্ব প্রতিনিধি: ক্রমাগত বেড়ে চলেছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। কিনতে গিয়ে আমআদমির পকেট হচ্ছে গড়ের মাঠ। এরই মাঝে উপভোক্তাদের স্বস্তির খবর শোনাল বহুজাতিক সংস্থা ইউনিলিভার। প্রতিষ্ঠানটি ক্রেতাদের কথা ভেবে একটি ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে।

বিশ্ব বাজারে কমছে কাঁচামালের দাম। তাই দাম কমিয়েছে সাবান, শ্যাম্পু, হ্যান্ডওয়াশের মতো নিত্যব্যবহার্য গৃহস্থালি সামগ্রীর। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এ সময়ে ইউনিলিভারের উদ্যোগটি ব্যতিক্রমী নজির স্থাপন করেছে।

ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের তরফ থেকে বলা হয়েছে, গৃহস্থালি পণ্য তৈরিতে ব্যবহৃত বিভিন্ন কাঁচামালের দাম বিশ্ববাজারে কমে যাওয়ায় দেশে তারা পণ্যের দাম কমিয়েছে। এর জেরে উপভোক্তাদের একটু হলেও সুবিধা হবে।

ইউবিএল সূত্রে জানা গিয়েছে, সাবান, শ্যাম্পু ও হ্যান্ডওয়াশের দাম সর্বনিম্ন ১০ থেকে সর্বোচ্চ ৩০ টাকা পর্যন্ত কমানো হয়েছে। এছাড়া শ্যাম্পুর দাম বোতলপ্রতি ২৫ শতাংশ কমানো হয়েছে।

সাবান-শ্যাম্পুর পাশাপাশি দাম কমেছে হ্যান্ডওয়াশেরও। ইউনিলিভারের জনপ্রিয় ব্র্যান্ড লাইফবয়ের ২০০ মিলিলিটারের হ্যান্ডওয়াশের দাম ২৫ টাকা কমিয়ে ৮০ টাকা করা হয়েছে।

পণ্যের দাম কমানোর বিষয়ে ইউনিলিভার বাংলাদেশের প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার জানিয়েছেন, উচ্চ মূল্যস্ফীতির  সময়ে ভোক্তাদের কিছুটা স্বস্তি দিতে, বিভিন্ন পণ্যের দাম কমানোর  সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ইউনিলিভার বাংলাদেশের সবচেয়ে বড় এফএমসিজি (ফাস্ট মুভিং কনজ্যুমার গুডস) কোম্পানি। ৬০ বছর ধরে বহুজাতিক কোম্পানিটি বাংলাদেশের বাজারে দাপটের সঙ্গে ব্যবসা করে আসছে। কোম্পানির ৩৯.২৫ শতাংশের শেয়ারের রয়েছে।

লাক্স, লাইফবয়, সার্ফ এক্সেল, ক্লোজআপ, সানসিল্ক, পন্ডস, ভ্যাসলিন, ডাভসহ ২৬টি ব্র্যান্ডের পণ্য রয়েছে কোম্পানিটির। কোম্পানিটি ৯৫ শতাংশ পণ্য স্থানীয়ভাবে উৎপাদন করে। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের প্রায় ২০ হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে এই কোম্পানিটিতে। ২০১৩ সাল থেকে ইউনিলিভার বাংলাদেশের অন্যতম শীর্ষ করদাতা।

উল্লেখ্য, ২০২১ সাল থেকে বিশ্ববাজারে বিভিন্ন ধরনের কাঁচামালের দাম বাড়তে শুরু করে। তাতে এফএমসিজি পণ্য উৎপাদনের খরচ অনেক বেড়ে যায়। ডিটারজেন্ট ও ডিশ ওয়াশ তৈরির অন্যতম কাঁচামাল সোডা অ্যাশের দাম ২০২১ সালের তৃতীয় প্রান্তিকের তুলনায় গত বছরের তৃতীয় প্রান্তিকে এসে ১৩০ শতাংশ বেড়ে যায়। একই সময়ে সাবানের কাঁচামাল পাম স্টিয়ারিনের দাম বেড়েছে ৯০ শতাংশ, শ্যাম্পুর কাঁচামাল সোডিয়াম লরিল ইথার সালফেটের দাম বেড়েছে ৫০ শতাংশের বেশি ও টুথপেস্টের কাঁচামাল সরবিটলের দাম ৪০ শতাংশের বেশি বেড়েছে।

পাশাপাশি বেড়েছে আমদানি পর্যায়ে শুল্ক-করও। এছাড়া গত এক বছরে ডলারের দর ২৪ শতাংশ কমেছে। এসব কারণে ইউনিলিভারের বিভিন্ন ধরনের পণ্যের দামও বাড়ানো হয়। তবে স্যাশে বা মিনি প্যাকে বিক্রি হওয়া পণ্যের দাম ভোক্তাদের কথা চিন্তা করে বাড়ানো হয়নি। এখন বিশ্ববাজারে কাঁচামালের দাম কিছুটা কমে আসায় বাংলাদেশে সাবান, শ্যাম্পু ও হ্যান্ডওয়াশের মতো পণ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে ইউনিলিভার। এতে মুখের হাসি চওড়া হয়েছে আমজনতার।

বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমল ১৫৭ টাকা

অভিনব প্রতিবাদ, টমেটোর মালা গলায় পরে সংসদে হাজির আপ সাংসদ

টানা ছয় সপ্তাহ পেট্রলের দাম বৃদ্ধিতে মাথায় হাত আমজনতার

টমেটো খাওয়াটা এখন বিলাসিতা পাঞ্জাবের গভর্নরের কাছে!

পরিবারের সব সদস্যর একই সাবান ব্যবহার কী উচিত?

তিনমাস পর ছোটপর্দায় ‘বামা’-এর কামব্যাক

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00