Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আরও দামি তরল সোনা, ন দিনে আটবার বাড়ল দাম

লিটার প্রতি বেড়েছে ৮০ পয়সা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  জেট গতিতে বাড়ছে দুই জ্বালানির দাম। এই নিয়ে আটবার। দুই জ্বালানির দাম লিটার প্রতি বেড়েছে ৮০ পয়সা করে। দিল্লিকে টেক্কা দিল মুম্বই। দ্বিতীয়স্থানে কলকাতা। দিল্লিতে বুধবার এক লিটার পেট্রোলের দাম বেড়ে হল ১০১.০১ টাকা। আর মুম্বইতে ১১৫.৮৮ টাকা।

দ্বিতীয়স্থানে কলকাতা। বুধবার প্রতি লিটার পেট্রোলের দাম ১১০.৫২ টাকা। আর ডিজেলের দাম লিটার প্রতি ৯৫.৪২ টাকা। চেন্নাইতে বুধবার এক লিটার পেট্রোল কিনতে গেলে গুনতে হবে ১০৬.৬৯ টাকা। আর ডিজেল ৯৬.৭৬ টাকা। দুই জ্বালানির মূল্যবৃদ্ধি ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম যে বাড়বে তা নিয়ে কোনও সন্দেহ নেই।

আর এই মূল্যবৃদ্ধি নিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলার সাফাই, ‘যত দোষ ইউক্রেন ঘোষ। থুড়ি, ইউক্রেন যুদ্ধ। কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেছেন, লাগাতার মূল্যবৃদ্ধি প্রসঙ্গে মঙ্গলবার নির্মলা বলেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবেই এ দেশে জ্বালানির দাম বাড়ছে। দুই দেশ সংঘর্ষে জড়ালেও বিভিন্ন দেশে তার পরোক্ষ প্রভাব পড়ছে। এই যুদ্ধের জন‌্যই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি পেয়েছে। গত দু’সপ্তাহের মধ্যে ব্যাহত হচ্ছে তেল সরবরাহও। জ্বালানির মূল্য নিয়ন্ত্রণে রাখতে একাধিক পদক্ষেপ করতে চলেছে সরকার বলেও জানান নির্মলা।যদিও কী সেই পদক্ষেপ সে ব্যাপারে অর্থমন্ত্রী খোলসা করে কিছু জানাননি।

২০১৯-য়ের মার্চ থেকে চলতি বছরের মার্চের মধ্যে দুই জ্বালানি-সহ রান্নার গ্যাস এবং ওষুধের দাম কী ছিল, তার একটি তালিকা প্রকাশ করেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সর্বনাশ! ভোট মিটলেই পেট্রল-ডিজেলের দাম লিটার প্রতি বাড়বে ১২ টাকা!

পেট্রোপণ্যের শুল্কে বিপুল আয়! সংসদে অভিষেকের প্রশ্নে জানাল কেন্দ্র

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00