নিজস্ব প্রতিনিধিঃ বাজারে এল একগুচ্ছ ফিচার নিয়ে OnePlus Nord 4 5G স্মার্টফোন। ২ অগস্ট থেকে শুরু হয়েছে বিক্রি। অনলাইন এবং অফলাইন দুই মাধ্যমে কিনতে পারবেন এই ফোন।
OnePlus Nord 4 5G ফোনে কী কী আছে ?
নয়া ফোনে Snapdragon 7 Plus Gen 3 প্রসেসর । পাশাপাশি আছে দুর্দান্ত 50MP Sony LYT-600 প্রাইমারি সেন্সর এবং 8MP আল্ট্রা ওয়াইড লেন্স যুক্ত ক্যামেরা এবং 5500mAh ব্যাটারি সহ 100W ফাস্ট চার্জিং। এছাড়াও প্রথম দিনেই বিক্রি শুরু হওয়ার সাথেই এই স্মার্টফোনে মিলবে দুর্দান্ত অফার এবং ডিসকাউন্টও।
কী কী মিলবে সুবিধা?
3000 টাকা পর্যন্ত ছাড় দেওয়া হবে ICICI ব্যাঙ্ক এবং OneCard ব্যাঙ্ক ক্রেডিট কার্ডে। শুধু তাই নয় পড়ুয়ারা এই ফোন কিনলে পাবেন ৬০০ টাকা ছাড়। এছাড়াও, আপনি যদি OnePlus RCC সদস্য হন তাহলে এই ফোন কিনলে পাবেন ১ হাজার টাকা ছাড়।
OnePlus Nord 4 5G ফোনের দাম
8GB+128GB = 29,999 টাকা
8GB+256GB = 32,999 টাকা
12GB+256GB = 35,999 টাকা
OnePlus Nord 4 5G ডিসপ্লে
এই ফোনে 6.74-ইঞ্চির 1.5K AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে। শুধু তাই নয় রয়েছে 120Hz রিফ্রেশ রেট 2150 পিক ব্রাইটনেসে কাজ করে।