Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেসেঞ্জারে এস নতুন ফিচার, একসঙ্গে পাঁচ হাজার বন্ধুর সঙ্গে কথা বলার সুযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি : হোয়াটস অ্যাপের মতোই জনপ্রিয় ফেসবুকের মেসেঞ্জার। এবার মেসেঞ্জারকে আরও আরও আকর্ষণীয় করে তুলতে নতুন ফিচার নিয়ে এল মেটা। একসঙ্গে পাঁচ হাজার বন্ধুর সঙ্গে কথা বলার সুযোগ রয়েছে নতুন এই ফিচারে।

জানা গিয়েছে, এই ফিচারের মাধ্যমে ফেসবুক গ্রুপে না থাকলেও মেসেঞ্জার কমিউনিটিজ গ্রুপে যুক্ত হয়ে অন্যদের সঙ্গে চ্যাট করতে পারা যাবে। সাধারণত মেসেঞ্জার গ্রুপে ২৫০ জনকে যুক্ত করা যায়। সেইকারণে ২০২২ সালে মেসে়ঞ্জারে কমিউনিটি চ্যাটস চালু করে মেটা। সম্প্রতি নতুন গ্রুপ চ্যাট ফিচার রোল আউট করেছে সংস্থা। আস্তে আস্তে সব মেসেঞ্জার ইউজারদের কাছে পৌঁছোবে এই ফিচার। এই কমিউনিটি গ্রুপ পরিচালনার জন্য হোয়াটস অ্যাপের মতো অ্যাডমিন ফিচার চালু করা হয়েছে। যারা অ্যাডমিন ফিচারের দায়িত্বে থাকবেন, তারা যেমন নতুন মেম্বারদের ইনভাইট করতে পারবেন, তেমনি কমিউনিটি থেকে কাউকে বাদ দিতে পারবেন। মেসেঞ্জারে এই ফিচারের মাধ্যমে একসঙ্গে পাঁচ হাজার মানুষের সঙ্গে চ্যাট করা যাবে।

মেসেঞ্জারে নতুন ফিচারটি অনেকটা হোয়াটস অ্যাপ কমিউনিটি ট্যাবের মতো কাজ করলেও এই দুই ফিচারের মধ্যে পার্থক্য রয়েছে। হোয়াটস অ্যাপ কমিউনিটিসে যুক্ত হতে গেলে ফোন নম্বর প্রয়োজন, অন্যদিকে মেসে়ঞ্জার কমিউনিটিসে যুক্ত হতে গেলে ফেসবুক অ্যাকাউন্ট প্রয়োজন। জানা য়াচ্ছে, মেসেঞ্জার গ্রুপে সব সদস্য অন্যদের গ্রুপে যুক্ত হওয়ার জন্য আবেদন জানাতে পারবেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00