Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শনিবারের মধ্যে সেরে ফেলুন এই জরুরি কাজ, না হলে বন্ধ হয়ে যাবে পেনশন

Share:

নিজস্ব প্রতিনিধি: পেনশনভোগীদের(Pension Holder) জন্য ফের একটি গুরুত্বপূর্ণ ঘোষণা জারি করা হয়েছে। আপনি যদি পেনশন পান তাহলে আপনার জন্যও এই খবর অতি গুরুত্বপূর্ণ। কারণ, ৩০শে নভেম্বরের মধ্যে একটি কাজ সেরে ফেলতে না পারলেই বন্ধ হয়ে যাবে পেনশন। কিন্তু কি এই কাজ? চলুন এই সম্বন্ধে বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। প্রকৃতপক্ষে, ৩০শে নভেম্বরের মধ্যে আপনাকে লাইফ সার্টিফিকেট(Life Certificate) জমা করতে হবে, অন্যথায় বন্ধ হতে পারে আপনার পেনশন(Pension)।

জীবন শংসাপত্র জমা দেওয়ার শেষ সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে চলতি মাসের ৩০ তারিখ অবধি। এই লাইফ সার্টিফিকেট সময়মতো জমা দিতে না পারলে আগামী মাসগুলিতে পেনশনের প্রাপ্য অর্থ পেতে দেরি হতে পারে। এমনকি পেনশনের টাকা নাও মিলতে পারে। এবার প্রশ্ন হল, কেন এই জীবন শংসাপত্র বা লাইফ সার্টিফিকেট জমা করা এত গুরুত্বপূর্ণ? আসলে, লাইফ সার্টিফিকেট পেনশনভোগীদের বেঁচে থাকার একটি অফিশিয়াল প্রমাণপত্র, যার দ্বারা বোঝা যায় ওই নির্দিষ্ট পেনশনভোগী ব্যক্তি এখনও জীবিত রয়েছেন। মৃত পেনশনভোগীদের চিহ্নিতকরণের লক্ষ্যে এবং পেনশনের খাতে যাতে বাড়তি খরচ না হয় সেই কারণেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

জীবন শংসাপত্র পেতে গেলে বায়োমেট্রিক এবং আধার কার্ড যাচাই করা হয়। এর ডিজিটাল শংসাপত্রটিরও আইনি স্বীকৃতি রয়েছে। এই সুবিধা কেন্দ্র সরকার, রাজ্য সরকার, ও যেকোনও সংস্থার পেনশনভোগীদের জন্যই উপলব্ধ রয়েছে। বাড়ি বসে অনলাইনে জীবন শংসাপত্র পেতে গেলে প্রথমেই আপনাকে আধার ফেস আরডি অ্যাপ ডাউনলোড করতে হবে। এরপর নির্দেশ অনুযায়ী যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। এরপর আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা ফোন নম্বরে একটি ওটিপি আসবে। তা নিশ্চিত করার পর আপনার ফেস স্ক্যানিংয়ের অপশন আসবে। এরপরই সেই প্রক্রিয়া সম্পন্ন হলেই আপনার ডিজিটাল জীবন শংসাপত্র তৈরি হবে যাবে, যা ফোনে ডাউনলোড করার পর পরবর্তীতে আপনি প্রিন্ট করিয়ে নিতে পারবেন।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00