নিজস্ব প্রতিনিধি: কম টাকায় দারুণ ফিচারের 5G মোবাইল খুঁজছেন? তাহলে ব্যবহার করেদেখতে পারেন iQOO 12 5G ফোনটি। এই মডেলটি বর্তমানে Amazon সাইটে দুর্দান্ত ছাড়ের সঙ্গে বিক্রি করা হচ্ছে। এছাড়া আইকিউ ১২ ৫ জি ফোনের উপর ভাল ব্যাঙ্ক অফারও পাওয়া যাচ্ছে। সমস্ত অফার মিলিয়ে এই ফোনটি ১২০০০ টাকা সস্তায় কেনা যাবে। ফিচার হিসেবে আইকিউ ১২ ৫ জি ফোনটি Snapdragon 8 প্রসেসর, ট্রিপল রিয়ার ক্যামেরা, AMOLED ডিসপ্লে এবং বড় ব্যাটারি মতো ফিচার সাপোর্ট করে।
জেনে নিন আইকিউ ১২ ফোনটি ঠিক কত টাকায় পাওয়া যাবে।
ভারতে কত দাম নতুন iQOO 12 5G ফোনের
আইকিউ ১২ ৫ বজি ফোনটি বর্তমানে ৪১,৯৯৯ টাকা দামে অ্যামাজন সাইটে লিস্ট করা। এই দামটি ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের। এছাড়া, গ্রাহকরা ব্যাঙ্ক কার্ড পেমেন্টে এক হাজার টাকা অতিরিক্ত ছাড় পেতে পারেন। ছাড়ের পর ফোনের দাম আরও কমে ৪০,৯৯৯ টাকা হয় যাবে।
এই ফোনটি EMI অপশনেও কেনার বিকল্প রয়েছে। প্রতি মাসে ২০৩৬ টাকার ইএমআইতে গ্রাহকরা ফোনটি বাড়ি নিয়ে যেতে পারেন।
এখানে শেষ নয়, গ্রাহকরা তার পুরনো স্মার্টফোন এক্সচেঞ্জ করে পুরনো ফোন ২২,৮০০ টাকা পর্যন্ত অতিরিক্ত ছাড় পেতে পারেন।
আইকিউ ১২ ৫ জি ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার কী রয়েছে
ফিচারের কথা বললে, আইকিউ ১২ ফোনটি ৬.৭৮-ইঞ্চি LTPO AMOLED ডিসপ্লে সহ আসে। এতে ১.৫ কে রেজোলিউশন, 144Hz রিফ্রেশ রেট, ৩০০০ নিট ব্রাইটনেস সাপোর্ট দেওয়া। পারফরম্যান্স ক্ষেত্রে আইকিউ ফোনটি Snapdragon 8 Gen 3 চিপসেটে কাজ করে।
ফটোগ্রাফির জন্য আইকিউ ১২ ৫ জি ফোনটি ৫০ MP মেইন সেন্সর, ৫০ MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ৬৪ MP টেলিফটো সহ ৩x অপটিকাল জুম সাপোর্ট করে। সেলফি তোলার জন্য এতে ১৬ MP ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।
পাওয়ার দিতে আইকিউ ১২ ৫ জি ফোনে ৫০০০ mAh এর ব্যাটারি দেওয়া যা ১২০W ফাস্ট চার্জিং সাপোর্ট করে।