Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চতুর্থ ত্রৈমাসিকে GDP বৃদ্ধির হার ৪.১ শতাংশ

চলতি অর্থবর্ষে জিডিপির হার থাকবে ৮.৯ শতাংশ, জানিয়েছিলেন নির্মলা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি:  ২০২১-২২ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে মোট অভ্যন্তরীণ উৎপাদনের হার ( GDP) বৃদ্ধি পেয়েছে এক ধাক্কায় ৪.১ শতাংশ। আর ‘২১-‘২২ অর্থবর্ষে সার্বিক অভ্যন্তরীণ উৎপাদনের হার ছিল ৮.৭ শতাংশ। পূর্বাভাস ছিল বৃদ্ধির হার থাকবে ৬.৬  শতাংশ বা তার কাছাকাছি। অন্যদিকে,  ২১-২২ অর্থবর্ষের মোট অভ্যন্তরীণ উৎপাদনের ( GDP) লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছিল ৭.৩ শতাংশ। করোনা আবহে সেই পূর্বাভাসকে ছাপিয়ে এই হারে উৎপাদন নিঃসন্দেহে খুশির খবর।  

করোনা এবং লকডাউনের জেরে একটা আশঙ্কা তৈরি হয়েছিল, বিগত অর্থবর্ষে এবং আসন্ন অর্থবর্ষে মোট অভ্যন্তরীণ উৎপাদন মার খাবে। সেই আশঙ্কা ছিল যথেষ্ট যুক্তিযুক্ত। যদিও সোমবার কেন্দ্রের তরফ থেকে প্রকাশিত তথ্য বলছে, সেই আশঙ্কাকে কার্যত হেলায় উড়িয়ে জিডিপির হার ছিল উর্ধ্বমুখী। খুশির খবরের পাশাপাশি রয়েছে দুঃসংবাদ। ২০২১-২২ অর্থবর্ষে ভারতের রাজস্ব আদায়ে ঘাটতি তৈরি হয়েছে। ঘাটতির হার ৪.৩৭ শতাংশ।

বাজার বিশেষজ্ঞদের মতে, করোনা অন্যান্য দেশের অর্থনীতির ভিত নড়িয়ে দিলেও ভারতের ক্ষেত্রে এই ভাইরাস তাঁর লক্ষ্য়ে সফল হতে পারেনি। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ চলতি মাসের গোড়ার দিকে একটি অনুষ্ঠানে বক্তব্য় রাখতে গিয়ে বলেছিলেন চলতি অর্থবর্ষে ভারতের মোট অভ্যন্তরণীর উৎপাদনের হার থাকবে ৮.৯ শতাংশ। অন্যদিকে, গত ফেব্রুয়ারিতে জিডিপি বৃদ্ধির হারের একটি সংশোধিত রিপোর্ট প্রকাশ করা হয়েছিল। সেখানে  বৃদ্ধির হার বলা হয়েছিল ৮.৯ শতাংশ।

আরও পডু়ন ফের ধস শেয়ারবাজারে, একদিনে ৩৫৯ সূচক হারাল সেনসেক্স

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00