Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Electric scooter উৎপাদনে নামছে মাহিন্দ্রা

সংস্থার পীতমপুরার কারখানাতেই ওই বৈদ্যুতিক স্কুটার তৈরি হবে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেশের বাজারে প্রতিদিনই বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে। বিশেষ করে বৈদ্যুতিক স্কুটারের। আর সেই বিষয়টি মাথায় রেখে এবার বৈদ্যুতিক স্কুটার উ‍ৎপাদনে নামছে দেশের অন্যতম গাড়ি নির্মাতা সংস্থা মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা। মধ্যপ্রদেশে সংস্থার পীতমপুরের কারখানাতেই ওই বৈদ্যুতিক স্কুটার তৈরি হবে।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ‘ দেশের অন্যতম স্কুটার ও মোটরবাইক নির্মাতা সংস্থা হিরো ইলেকট্রিকের সঙ্গে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার এক চুক্তি হয়েছে। চুক্তি অনুযায়ী আগামী পাঁচ বছর হিরোর দুই জনপ্রিয় মডেল ‘অপটিমা’ ও ‘এনওয়াইএক্স’ উ‍ৎপাদন করবে আনন্দ মাহিন্দ্রার সংস্থা। প্রতি বছর ১৪০ থেকে ১৫০ কোটি টাকা মূল্যের স্কুটার হিরো ইলেকট্রিককে সরবরাহ করবে মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা।’

দেশের অন্যতম গাড়ি উ‍ৎপাদনকারী সংস্থার সঙ্গে চুক্তির বিষয়ে হিরো ইলেকট্রিকের এক আধিকারিক জানিয়েছে, ‘বাজারে ক্রমশই সংস্থার তৈরি দুই বৈদ্যুতিক স্কুটার ‘অপটিমা’ ও ‘এনওয়াইএক্স’ এর চাহিদা বেড়ে চলেছে। সঠিক সময়ে যাতে ক্রেতাদের কাছে গাড়ি পৌঁছে দেওয়া যায়, তার জন্য সম্প্রতি লুধিয়ানার কারখানার সম্প্রসারণ করা হয়েছে। কিন্তু তাতেও চাহিদা অনুযায়ী সঠিক সময়ে সরবরাহ করা যাচ্ছে না। মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রার সঙ্গে চুক্তির ফলে দুই জনপ্রিয় মডেলের গাড়ি উ‍ৎপাদন অনেকটাই বাড়বে এবং বাজারে চাহিদার সঙ্গে জোগানের সামঞ্জস্য রাখা সম্ভব হবে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00