Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আইআইটি বোম্বেকে ৩১৫ কোটি দান নন্দন নিলেকানির

১৯৭৩ সালে আইআইটি বোম্বেতে ভর্তি হয়েছিলেন নন্দন নিলেকানি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আইআইটি বোম্বেকে (Indian Institute of Technology Bombay) ৩১৫ কোটি টাকা দান করলেন ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানি (Nandan Nilekani)। এই শিক্ষা প্রতিষ্ঠান থেকেই তিনি ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ডিগ্রি লাভ করেছিলেন। ১৯৭৩ সালে আইআইটি বোম্বেতে ভর্তি হয়েছিলেন নন্দন নিলেকানি।

একটি বিবৃতিতে বলা হয়েছে, আইআইটি বোম্বেতে বিশ্বমানের পরিকাঠামো, প্রকৌশল ও প্রযুক্তির উদীয়মান ক্ষেত্রগুলিতে গবেষণাকে তরান্বিত করতে এই অনুদান। নন্দন নিলেকানিকে উদ্ধৃত করে বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘আইআইটি বোম্বে (IIT-Bombay) আমার জীবনের একটি ভিত্তিপ্রস্তর হয়ে দাঁড়িয়ে রয়েছে, যা আমার গঠনমূলক বছরগুলিকে রূপ দিয়েছে এবং আমার যাত্রার ভিত্তি স্থাপন করেছে৷ আমি এই সম্মানিত প্রতিষ্ঠানের সঙ্গে আমার যোগাযোগের ৫০ বছর উদযাপন করছি, আমি এর ভবিষ্যতের জন্য অবদান রাখার জন্য কৃতজ্ঞ।’

তিনি আরও বলেন, ‘এই দান আর্থিক অবদানের চেয়েও বেশি কিছু; এটি সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি শ্রদ্ধা যা আমাকে অনেক কিছু দিয়েছে। যে পড়ুয়ারা আগামী দিনে আমাদের বিশ্বকে গঠন করবে এটি তাদের প্রতি প্রতিশ্রুতি।’ মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে বেঙ্গালুরুতে নন্দন নিলেকানি এবং আইআইটি বোম্বে-এর পরিচালক প্রফেসর শুভাশিস চৌধুরী সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষর করেন। উল্লেখ্য এর আগে নন্দন নিলেকানি ৮৫ কোটি টাকা ওই শিক্ষা প্রতিষ্ঠানে দান করেছিলেন। সবমিলিয়ে এখনও পর্যন্ত ৪০০ কোটি টাকা দান করলেন তিনি।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00