Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সুখবর, এক ধাক্কায় অনেকটা কমল সোনার দাম

বিয়ের মরসুমে এক ধাক্কায় ৫০০ টাকার উপরে কমায় কিছুটা হলেও মধ্যবিত্তের মুখে হাসি ফিরেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: সপ্তাহ শুরুর দিনেই স্বস্তির খবর। সোমবার সোনার গয়নার দাম এক ধাক্কায় প্রতি ১০ গ্রামে ৫১০ টাকা কমেছে। ২২ ক্যারেটের সোনার দাম প্রতি ১০ গ্রামে দাঁড়িয়েছে ৪৬ হাজার ৩০০ টাকা। আর ২৪ ক্যারেটের সোনার দাম প্রতি ১০ গ্রামে ৫৫০ টাকা কমে দাঁড়িয়েছে ৫০ হাজার ৫১০ টাকা। বিয়ের মরসুমে এক ধাক্কায় ৫০০ টাকার উপরে কমায় কিছুটা হলেও মধ্যবিত্তের মুখে হাসি ফিরেছে।

বর্তমানে বিয়ের মরসুম চলছে। আর বিয়ের মরসুম মানেই সোনা ও রুপোর চাহিদা বেড়ে যাওয়া। কিন্তু গত সপ্তাহে দু্ই ধাতব পদার্থেরই দাম এক ধাক্কায় অনেকটা বেড়ে গিয়েছিল। ২২ ক্যারেট সোনার দাম প্রতি ১০ গ্রামে বেড়েছিল ১৭০০ টাকা। ফলে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ বাড়ছিল। সোনা কিনতে গিয়ে হাতে ছ্যাঁকা খেতে হচ্ছিল মধ্যবিত্তকে। অনেকেই বিয়ের মরসুমে উপহার হিসেবে সোনার গয়না কেনার পরিবর্তে বিকল্প পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছিলেন। সপ্তাহ শুরুর দিনেই অবশ্য সুখবর মিলেছে। এক ধাক্কায় অনেকটাই কমেছে সোনার দাম। ২২ ও ২৪ ক্যারেটের সোনার দাম কমেছে প্রতি ১০ গ্রামে ৫১০ ও ৫৫০ টাকা।

তবে সোনার দাম কমলেও রুপোর দাম কিন্তু বেড়েছে। প্রতি কেজি রুপোর দাম বেড়েছে ৮০০ টাকা। অর্থা‍ৎ প্রতি কেজি রুপোর দাম ৬৩ হাজার টাকা থেকে বেড়ে হয়েছে ৬৩ হাজার ৮০০ টাকা। বাজার বিশেষজ্ঞরা মনে করছেন, যেহেতু সোনার দাম বেড়ে যাওয়ায় মানুষ রুপোর গয়না কেনার দিকে ঝুঁকেছেন, তাই দাম বেড়েছে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00