Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ট্রেনে-বাসে ধাক্কা খাওয়ার দিন শেষ! মধ্যবিত্তদের জন্য সেরা বাজেটে চার চাকার হদিশ

Share:

ইন্দ্রজি‍ৎ রায়: প্রবল গরমে ট্রেনে-বাসে ভিড় ঠেলে যাতায়াত করতে মধ্যবিত্তদের প্রাণ ওষ্ঠাগত। ছুটির দিনে একটু ঘুরতে গেলেও ট্রেনে-বাসে চড়ে যেতে আর ইচ্ছা হয় না। এখন তো আবার বর্ষার মরশুম, তাই প্যাচপ্যাচে কাদায় চলাফেরা করতে অসুবিধা হয়। ঠিক তখনই মনে হয় যদি একটা চার চাকার গাড়ি  থাকত! কিন্তু নতুন গাড়ি মানেই খরচের চিন্তা। তবে কম বাজেটেও এখন গাড়ি কেনা সম্ভব। মাত্র পাঁচ লাখের মধ্যেই আপনি পেয়ে যেতে পারেন সেরা গাড়ি। চলুন, দেখে নেওয়া যাক কিছু জনপ্রিয় মডেলের বিস্তারিত বিবরণ-

Maruti Suzuki Alto K10

মারুতি সুজুকি (Maruti Suzuki) র অন্যতম জনপ্রিয় হ্যাচব্যাক (hatchback) মডেল Alto। বর্তমানে এটি ভারতের সবচেয়ে সস্তা চারচাকা গাড়ি। কোম্পানি এখন Alto 800 এর পরিবর্তে Alto K10 মডেলটি বিক্রি করছে। গাড়িটির দাম 3.99 লাখ টাকা (এক্স-শোরুম)। এতে রয়েছে 1 লিটার পেট্রোল ইঞ্জিন, যা 67 PS শক্তি এবং 89 NM টর্ক উৎপন্ন করে। এতে পাঁচ স্পিড ম্যানুয়াল গিয়ারবক্সের সুবিধা রয়েছে।

Maruti Suzuki S-Presso

Maruti-র আরেকটি জনপ্রিয় ছোট গাড়ির নাম S-Presso। এটি অনেকটাই মিনি SUV ডিজাইনের গাড়ি। এর দাম বর্তমানে 4.2 লাখ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু। এই মডেলেও Alto K10-এর ইঞ্জিন ব্যবহৃত হয়েছে। গাড়িটির বিশেষ বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি (Bluetooth Connectivity), স্মার্ট ইনফোটেইনমেন্ট (Smart Infotainment) সিস্টেম, অটো গিয়ার শিফট (Auto gear shift), ক্র্যাশ সেন্সর (Crash sensor), অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (Anti-lock braking system), ডুয়াল এয়ারব্যাগ (Dual Airbag) ইত্যাদি।

Renault Kwid

মধ্যবিত্তের জন্য আদর্শ গাড়ি Renault Kwid । এটি অল্টোর বিকল্প হিসেবে কেনা যেতে পারে। ভারতে এটি 4.69 লাখ টাকা (এক্স-শোরুম) দামে বিক্রি হচ্ছে। এর 999 CC পেট্রোল ইঞ্জিন থেকে সর্বাধিক 68 PS শক্তি এবং 91 NM টর্ক উৎপন্ন হয়। এতে অটোমেটিক এবং ম্যানুয়াল ট্রান্সমিশন অপশন রয়েছে। Kwid -এর বৈশিষ্ট্যের তালিকায় রয়েছে পাওয়ার স্টিয়ারিং, অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম (Anti-lock braking system), এয়ার কন্ডিশনার, ড্রাইভার এয়ারব্যাগ, প্যাসেঞ্জার এয়ারব্যাগ, মাল্টি-ফাংশন স্টিয়ারিং হুইল (Multi-function steering wheel) ইত্যাদি।

আপনার বাজেটের মধ্যে সেরা গাড়িটি বেছে নিতে এই তিনটি মডেলই দারুণ একটি বিকল্প হতে পারে। তবে গাড়ি কেনার আগে আপনার চাহিদা, ব্যবহার এবং বাজেটের সাথে মিলিয়ে সবচেয়ে উপযুক্ত মডেলটি বেছে নিন। কোন গাড়িটি আপনার জন্য সেরা হবে, তা নির্ধারণ করতে আপনি আপনার নিকটস্থ শোরুমে গিয়ে গাড়িটি টেস্ট ড্রাইভ করতে পারেন।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00