Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এক সুইচেই বদলে যাবে গাড়ির রঙ! নতুন চমক দিতে চলেছে BMW

নতুন বছরের শুরুতে চমক দিল যানবাহন প্রস্তুতকারী সংস্থা BMW

Share:

নিজস্ব প্রতিনিধি: না! কোন গিরগিটি নয়। এ এক আস্ত গাড়ি। যার এক সুইচে চাপ দিলেই বদলে যাবে গাড়ির রঙ। নতুন বছরের শুরুতে চমক দিল যানবাহন প্রস্তুতকারী সংস্থা BMW

নতুন বছরের শুরুতেই লস ভেগাসে আরম্ভ হবে ২০২২ কনজিউমার ইলেকট্রনিক শো। ৫ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত চলবে এই বৈদ্যুতিন পণ্য প্রদর্শনী অনুষ্ঠান। সেখানেই এই চমকপ্রদ ফিচার্সের গাড়ি নিয়ে হাজির হবে ওই সংস্থা। এবার সংস্থাটি সম্পূর্ণ বৈদ্যুতিক এসইউভি আইএক্স এম৬০ (iX M60) গাড়িটির সাথে পুরোদস্তুর নতুন ‘কালার চেঞ্জিং’ বা রঙ পরিবর্তনের প্রযুক্তি প্রদর্শন করতে পারে বলে মনে করা হচ্ছে। যা কেবলমাত্র একটি বাটন স্পর্শ করেই রঙ বদল করার কেরামতি দেখাবে।

উচ্চ পারফরমেন্সের আইএক্স এম৬০ (iX M60) গাড়িটির মূল্য ১.১৬ কোটি টাকা ও ১১১.৫ কিলোওয়াট আওয়ারের উচ্চ ক্ষমতা বিশিষ্ট ব্যাটারি প্যাক রয়েছে এতে, গাড়ির সর্বোচ্চ শক্তি উৎপাদন ৩২২ bhp হার বলে ধরা হয়েছে এবং সর্বাধিক টর্ক আউটপুট হল ৬৩০ Nm। অন্য দিকে, BMW iX xDrive50 এর বৈদ্যুতিক মোটরটি থেকে উৎপন্ন হয় সর্বোচ্চ ৫১৬ এইচপি শক্তি এবং সর্বাধিক ৭৬৫ এনএম টর্ক। এর ১১১.৫ কিলোওয়াট আওয়ার লিথিয়াম আয়ন ব্যাটারি প্যাক ১০৫.২ কিলোওয়াট শক্তি উৎপন্ন করতে সক্ষম। এছাড়াও এসইউভি গাড়িটির আনুমানিক রেঞ্জ হতে পারে ৪৮৩ কিমি।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00