Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাজেট কম! ১০,০০০-এর মধ্যে স্মার্ট টিভি দিচ্ছে ইনফিনিক্স

Share:

নিজস্ব প্রতিনিধি: মাত্র ৯,৫০০ টাকায় টিভি! তাতে আবার ইউটিউব, হটস্টার, প্রাইম ভিডিও এবং জিও সিনেমার মতো অ্যাপের সুবিধা। ভাবছেন কী করে সম্ভব? এই প্রতিবেদনে আমরা তুলে ধরব এমনই এক স্মার্ট টিভির কাহিনী। দেখে নেওয়া যাক ইনফিনিক্স টিভি ওয়াই১ প্লাস সম্পর্কে।

ইনফিনিক্স ওয়াই১ প্লাস (Infinix Y1 Plus) মডেলটি আপগ্রেড করে কুলিটা ওএস ৩.০ (Coolita OS 3.0) ভার্সন নিয়ে এসেছে, যা এখন হটস্টার এবং জিও সিনেমার অ্যাপ সাপোর্ট করে।

ইনফিনিক্স ওয়াই১ প্লাস (Infinix Y1 Plus) -এর ইন-বক্স এক্সেসরিজগুলির মধ্যে রয়েছে একটি প্লাস্টিক স্ট্যান্ড, ওয়াল মাউন্ট, ইউজার ম্যানুয়াল, ব্যাটারি, স্ক্রু এবং একটি রিমোট যা প্রাইম ভিডিও এবং ইউটিউব হটকি (Hot key) –র সাথে আসে।

সেট-আপ এবং ইউজার ইন্টারফেস

ইনফিনিক্স ওয়াই১ প্লাস (Infinix Y1 Plus) -এর সেট-আপ প্রক্রিয়াটি সহজ এবং কুলিটা ওএস ৩.০ (Coolita OS 3.0)  ইন্টারফেসটি ব্যবহারকারীর জন্য একটি বিশেষ সুবিধা যোগ করে। টিভিটি ইন্টারনেট ব্রাউজিং, মিডিয়া প্লেব্যাক এবং ইউটিউব, হটস্টার, জিও সিনেমার মতো জনপ্রিয় অ্যাপের অ্যাক্সেস সহ বিভিন্ন অপশন দেয় গ্রাহকদের।

অ্যাপ সাপোর্ট এবং বৈশিষ্ট্য

ইনফিনিক্স ওয়াই১ প্লাস (Infinix Y1 Plus) বিভিন্ন অ্যাপ সাপোর্ট করে, যা ব্যবহারকারীদের বিভিন্ন কন্টেন্ট এবং বিনোদনের দিশা মেলে ধরে। কুলিটা ওএস (Coolita OS) -এ একটি ফাস্ট চ্যানেলস বিভাগ রয়েছে, যা সাবস্ক্রিপশন ছাড়াই বিনামূল্যে চ্যানেলে দ্রুত অ্যাক্সেস সরবরাহ করে, যা গ্রাহকদের মন জয় করতে বাধ্য।

ভিডিও ও অডিও

এই টিভিটি প্রাণবন্ত রঙ, ভালো কনট্রাস্ট রেশিও এবং তীক্ষ্ণ ডিটেলের মাধ্যমে অসাধারণ ছবি তুলে ধরে, যা বিভিন্ন বয়সীদের দেখার জন্য উপযুক্ত। শব্দের মান প্রশংসনীয়, বিভিন্ন ভলিউম লেভেলে স্পষ্ট এবং মনোরম অডিও আউটপুট আপনার পছন্দ হবে। ইনফিনিক্স কুলিটা ওএস ৩.০ টিভি ওয়াই১ প্লাস (Infinix Y1 Plus Coolita OS 3.0) একইসাথে আকর্ষণীয় বৈশিষ্ট্য, পারফরম্যান্স এবং সাশ্রয়ী। প্রতিযোগিতার বাজারে ৯,৫০০ টাকায় এই টিভিটি তার সেগমেন্টে একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী।  জনপ্রিয় অ্যাপ সাপোর্ট এবং উন্নত ছবি ও দারুণ অডিও আউটপুট এই টিভিটি কে এগিয়ে রাখবে। কম বাজেটে ভালো স্মার্ট টিভি খুঁজছেন যারা তাদের জন্য, ইনফিনিক্স ওয়াই১ প্লাস (Infinix Y1 Plus)  একটি বিকল্প হতে পারে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00