Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

Black Monday শেয়ার বাজারে রক্তক্ষরণ, একদিনে গায়েব সাড়ে আট লক্ষ কোটি

গত ১০ মাসের মধ্যে এই প্রথম শেয়ারবাজারে সূচক পতনের ঝড়

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: সপ্তাহের প্রথমদিন দালালস্ট্রি সাক্ষী রক্তক্ষরণের। তাসের ঘরের মতো পড়তে শুরু করে একের পর এক কোম্পানির শেয়ারের দাম। প্রথম দিনেই শেয়ার সূচকের পতনে বিনিয়োগকারীদের মাথায় হাত। গত ১০ মাসের মধ্যে এই প্রথম শেয়ারবাজারে সূচক পতনের ঝড় উঠল। একদিনে বাজার থেকে গায়েব সাড়ে আট লক্ষ কোটি টাকা। বাজার বিশেষজ্ঞদের মতে, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাতের প্রভাব পড়েছে ভারতীয় শেয়ারবাজারে।

সূচকের পতন দিয়ে শুরু হয় সপ্তাহের প্রথম দিনের বেচা-কেনা। বাজার খোলার সময় সেনসেক্সের সূচক পড়ে ১৫শো পয়েন্ট। অন্যদিকে, নিফটির সূচক পড়ে ৪২৮ পয়েন্টে। সোমবার সূর্যের যত চওড়া হয়েছে। পাল্লা দিয়ে পড়েছে বম্বে স্টক এক্সচেঞ্জ এবং নিফটির সূচক।

সূচক পতনের পিছনে যে কারণ উঠে এসেছে

ইউক্রেন ইস্যুতে রাশিয়ার সঙ্গে সে দেশের সংঘাত চরমে। স্বাভাবিকভাবেই শেয়ারবাজারে মানুষ নতুন করে আর বিনিয়োগ করতে চাইছে না। তারা আশঙ্কা করছে, যে কোনও সময় দুদেশ যুদ্ধে জড়িয়ে যেতে পারে। আর যুদ্ধে জড়িয়ে গেল সেটা কতদিন স্থায়ী হবে, সেটা কারও পক্ষে বলা সম্ভব নয়।

দ্বিতীয় কারণ, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ক্রমশ উর্ধ্বমুখী। সোমবারের রিপোর্ট অনুসারে, ব্যারেল প্রতি অপরিশোধিত তেলের দাম ছিল ৯৫ ডলার। সেটা ১০০ ডলার ছাড়াতে দেরি হবে না। তেলের দাম বাড়লে চলতি অর্থবর্ষ কনজিউমার প্রাইস ইন্ডেকসের পূর্বাভাস বদলে যাবে। এই পতন শুধু ভারতের শেয়ারবাজারে নয়, বিশ্বের অন্যান্য দেশের শেয়ারবাজারেও সূচকের পতন ঘটেছে। 

আরও পড়ুন দিনের শুরুতেই ধাক্কা! শেয়ার বাজারে বড়সড় ধসে চিন্তা বিনিয়োগকারীদের

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00