Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বড় চমক Apple-এর, জ্বর ও হার্ট অ্যাটাকের আগেই সতর্ক করবে Earbuds

Share:

নিজস্ব প্রতিনিধি: জনপ্রিয় প্রযুক্তি সংস্থা Apple তার জনপ্রিয় AirPods Pro-র উন্নত সংস্করণ তৈরিতে আরও এক ধাপ এগিয়েছে। এবার Earbuds-এ health monitoring ফিচার যোগ করার পরিকল্পনা করছে Apple। যার ফলে Apple Watch-এর মতোই নতুন AirPods Pro ব্যবহারকারীর Heart Rate এবং Body Temperature পরিমাপ করতে সক্ষম হবেন। অর্থাৎ ব্যবহারকারীর জ্বর আসার সম্ভাবনা থাকলে বা হার্ট-এর পালস রেট বেড়ে গেলে এই ডিভাইস আগে থেকেই জানান দেবে। স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতনতা তৈরির লক্ষ্যে Apple-এর এই উদ্যোগ ব্যবহারকারীদের জন্য অত্যন্ত কার্যকর হতে পারে।

Apple Watch ইতিমধ্যেই স্বাস্থ্যের ক্ষেত্রে বিপ্লব ঘটিয়েছে। হার্টবিট, অক্সিজেন লেভেল মাপা থেকে শুরু করে জরুরি অবস্থায় সাহায্য করার মতো ফিচার যুক্ত থাকার কারণে অনেকের জীবন রক্ষা করতে সক্ষম হয়েছে। এই একই ধরনের ফিচার যদি AirPods Pro-তেও যোগ হয়, তাহলে এটি শুধু একটি অডিও ডিভাইস নয়, বরং একটি স্বাস্থ্যসচেতন ডিভাইস হিসেবে কাজ করবে।

এবছর Apple তার AirPods Pro 2 বাজারে নিয়ে এসেছে, যেখানে নতুন Hearing Aid ফিচার অন্যতম আকর্ষণ। এই ফিচারটি FDA Certification পেয়েছে এবং এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে কানে কম শুনতে পাওয়া ব্যক্তিদের জন্য এটি কার্যকরী হয়iOS 18.1-এ কাজ করা এই ফিচার, শব্দের ফ্রিকোয়েন্সি ধরতে সক্ষম, যা ব্যবহারকারীদের শব্দ স্পষ্টভাবে শুনতে সাহায্য করবে। এটি একটি গুরুত্বপূর্ণ আবিষ্কার, যা কানে কম শোনার সমস্যার সমাধানে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

তবে, AirPods Pro-তে ক্যামেরা যুক্ত হওয়ার বিষয়ে গুজব শোনা গেলেও, Bloomberg-এর Mark Gurman জানিয়েছেন, এই ফিচার নিয়ে এখনও ধারণা স্পষ্ট নয়।

Apple-এর নতুন প্রজন্মের AirPods Pro কেবল একটি অডিও ডিভাইস নয়, বরং একটি বহুমুখী ডিভাইস হিসাবে সামনে আসছে। Heart Rate এবং Body Temperature মাপার মতো ফিচার যোগ করার মাধ্যমে এটি ব্যবহারকারীদের স্বাস্থ্যসচেতন হতে সাহায্য করবে। এছাড়াও, Hearing Aid-এর মতো ফিচার Apple-এর ডিভাইসগুলিকে আরও কার্যকারী করে তুলেছে। প্রযুক্তির সাহায্যে মানুষের জীবনমান উন্নত করার ক্ষেত্রে Apple আবারও প্রমাণ করল যে তারা সবসময় এক ধাপ এগিয়ে।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00