Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ফের ধাক্কা, বাংলাদেশে রান্নার গ্যাসের দাম বাড়ল ২৬৬ টাকা

নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বভাবিক মূল্যবৃদ্ধিতে এমনিতেই নাজেহাল আম আদমি।

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: ফের মড়ার উপরে খাঁড়ার ঘা। নিত্যপ্রয়োজনীয় জিনিসের অস্বভাবিক মূল্যবৃদ্ধিতে এমনিতেই নাজেহাল আম আদমি। আর  তার মধ্যে বৃহস্পতিবার বিকেলে এক ধাক্কায় ১২ কেজির এলপিজি গ্যাসের দাম ২৬৬ টাকা বাড়ানো হয়েছে। যার ফলে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ২৩২ টাকা থেকে এক লাফে বেড়ে হয়েছে এক হাজার ৪৯৮ জন। রান্নার গ্যাসের দাম যেভাবে লাগাতার বেড়ে চলেছে তাতে ফের কাঠের উনোনেও রান্নার পথেই সাধারণ মানুষকে ফিরতে হবে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা।

গত বছরের ডিসেম্বরে দেশে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ২৯৭ টাকা। নতুন বছরের শুরুতে সেই গ্যাসের দাম কমিয়ে করা হয় এক হাজার ২৩২ টাকা। অর্থা‍ৎ প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম কমানো হয়েছিল ৬৫ টাকা। নতুন বছরে রান্নার গ্যাসের সামান্য কমলেও সাধারণ মানুষের মুখে হাসি ফুটেছিল। কিন্তু এদিন এক ধাক্কায় ২৬৬ টাকা বাড়ায় সেই হাসি তো উধাও হয়েছে, উল্টে ঠান্ডাতেও অনেকের ঘাম ছুটতে শুরু করেছে।

১২ কেজি গ্যাসের সিলিন্ডারের দাম এক ধাক্কায় ২৬৬ টাকা বাড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বাংলাদেশ রেগুলেটরি এনার্জি কমিশনের চেয়ারম্যান আবদুল জলিল বলেছেন, বিস্ববাজারে প্রোপেনের দাম অনেকটাই বেড়েছে। তাছাড়া ডলারের তুলনায় টাকার দাম কমার ফলে আমদানিকৃত তরলীকৃত গ্যাস কিনতে গত মাসের তুলনায় বাড়তি খরচ হচ্ছে।

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

গ্যাস সিলিন্ডার থেকে ক্রেডিট কার্ড, ১ এপ্রিল থেকে বিরাট পরিবর্তন, জেনে নিন কী কী

গৃহস্থের রান্নার LPG’র সঙ্গে জুড়ছে Aadhaar-Biometric

উত্তরপ্রদেশে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিন সন্তানকে নিয়ে ঝলসে মৃত্যু মায়ের

ফের বাড়ল রান্নার গ্যাসের দাম, কত হল জেনে নিন

উৎসবের মুখে বড়সড় স্বস্তি, রান্নার গ্যাসের দাম কমল সিলিন্ডার প্রতি ২৪৪ টাকা

৭১ হাজারের বেশি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে LPG সংযোগ দিচ্ছেন মমতা

মরার ওপর খাঁড়ার ঘা, বাংলাদেশে ফের বাড়ল বিদ্যুতের দাম

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00