গৃহস্থের রান্নার LPG’র সঙ্গে জুড়ছে Aadhaar-Biometric

গৃহস্থের রান্নার জন্য বরাদ্দ করা LPG’র সঙ্গে গ্রাহকের Aadhaar Card ও Biometric তথ্য যুক্ত করার কাজ বাংলার বুকে চলছে বেশ জোর কদমেই।

Share:

নিজস্ব প্রতিনিধি: গৃহস্থের রান্নার জন্য বরাদ্দ করা LPG’র সিলিন্ডার চলে যাচ্ছে হোটেল-রেঁস্তোরা থেকে শুরু করে পথের ধারের হোটেল বা দোকানে। কিন্তু সেখানে ব্যবহার করার কথা বাণিজ্যিক সিলিন্ডাদের। তা না করে ব্যবহার করা হচ্ছে গৃহস্থের রান্নার জন্য বরাদ্দ করা LPG’র সিলিন্ডার। দীর্ঘদিন ধরে এই অভিযোগ উঠে আসছে। শুধু নয় বাংলায়, সারা দেশেই এই ঘটনা বাড়ছে হু হু করে। তাই নরেন্দ্র মোদির সরকারের দ্বিতীয় দফার কালেই কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক(Ministry of Petroleum and Natural Gas) সিদ্ধান্ত নিয়েছিল গৃহস্থের রান্নার জন্য বরাদ্দ করা LPG’র সঙ্গে গ্রাহকের Aadhaar Card যুক্ত করা হবে। সেই সঙ্গে যোগ হবে গ্রাহকের Biometric তথ্যও। এখন সারা দেশ জুড়েই সেই কাজেই গতি আনা হয়েছে। বাংলার(Bengal) বুকে গত ৮ মাস ধরে এই কাজ চলছে। এখন সেই কাজে গতি আনতে LPG Distributor-রা গ্রাহকদের নিজেদের অফিসে ডেকে পাঠাচ্ছেন। 

LPG Distributor-দের দাবি, পেট্রোলিয়াম মন্ত্রক ডিজেল, পেট্রোল বা LPG বরাদ্দ করে ঠিকই। কিন্তু সেই বরাদ্দ কোন রাজ্যে কী ভাবে ব্যবহার করা হচ্ছে, তার ওপরে কোনও নজরদারি নেই। তাই গৃহস্থালির জন্য বরাদ্দ LPG বাণিজ্যিক ক্ষেত্রে যত্রতত্র ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের নজরদারির অভাবের জন্যই দেশজুড়ে গৃহস্থের রান্নার জন্য বরাদ্দ করা LPG’র সিলিন্ডার বাণিজ্যিক ভাবে ব্যবহার করা হচ্ছে। আর সেই ঘটনা রুখতেই কেন্দ্রের সরকার এখন জোর দিচ্ছে গ্রাহকদের Aadhaar Card নম্বর-সহ Biometric যুক্ত করার কাজে। যদিও ভর্তুকি পাওয়া উপভোক্তাদের এমনিতেই LPG সংযোগের সঙ্গে আধার সংযুক্ত রয়েছে। তবে LPG’র ব্যবহার কোথায় কী ভাবে হচ্ছে, তা কৌশলে জানতেই তার সঙ্গে Biometric যুক্ত করা হচ্ছে। তবে এই সংযুক্তির ক্ষেত্রে কোনও জোর জবরদস্তি করা হচ্ছে না। কেননা, কোনও গ্রাহক যদি সিলিন্ডার-পিছু ভর্তুকি ছেড়ে দেন তা হলে সংশ্লিষ্ট গ্রাহকের Aadhaar Card নম্বর ও Biometric যুক্ত করা বাধ্যতামূলক হিসাবে থাকবে না।

কিন্তু ঘটনা হচ্ছে, LPG Distributor-রা এখন নিজ উদ্যোগে গ্রাহকদের LPG সংযোগের জন্য Aadhaar Card নম্বর ও Biometric যুক্ত করতে ডেকে পাঠাচ্ছেন। কেননা তাঁদের দাবি, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিবারের LPG সংযোগ রয়েছে, সেই পরিবারের সেই সদস্য আর হয়তো জীবিত নেই যার নামে গ্যাস তোলা হয়েছে। সেই তথ্য বা নথি তাঁদের কাছেও সংশ্লিষ্ট ব্যক্তির পরিবারের লোকেরা জমা দেননি। দেখা যাচ্ছে ওই সব ক্ষেত্রে গৃহস্থের ক্ষেত্রে বরাদ্দ সিলিন্ডার চলে যাচ্ছে বাজারে বাণিজ্যিক কাজে ব্যবহার করার জন্য। সেটা আটকাতেই গ্রাহকদের ডেকে Aadhaar Card নম্বর ও Biometric যুক্ত করতে বলা হচ্ছে। কেননা কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক LPG Distributor-দের সাফ জানিয়ে দিয়েছে, ব্যক্তিগত LPG সিলিন্ডার বাণিজ্যিক ক্ষেত্রে ব্যবহার করে ধরা পড়লে সংশ্লিষ্ট Distributor’র বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। তাই LPG Distributor-রাও নিজেদের পীঠ বাঁচানোর ব্যবস্থা করে রাখছেন।

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

স্বাধীনতা দিবসেই গান্ধিজি-নেতাজিকে ‘চরম অপমান’ করে পোস্টার পেট্রোলিয়াম মন্ত্রকের

বিজেপি ক্ষমতা কেন্দ্রিক পার্টি, বাঙালিকে শেষ করতে চাইছে, কটাক্ষ শিক্ষামন্ত্রীর

স্মার্টফোনেই এবার সব কাজ, আসছে QR কোড যুক্ত e-Aadhaar

অগস্টেই বিজ্ঞপ্তি কমিশনের, ইন্টেনসিভ রিভিশন এবার বাংলায়!

২০০৩’এর তালিকার ভোটারদের সন্তানদের বাবা-মায়ের নথি লাগবে না, জানাল কমিশন

গ্যাস সিলিন্ডার থেকে ক্রেডিট কার্ড, ১ এপ্রিল থেকে বিরাট পরিবর্তন, জেনে নিন কী কী

ব্রাত্যই রয়ে গেলেন উল্লাসকর-বারীনরা, সেলুলার জেলে বসবে না বাঙালি বিপ্লবীদের মূর্তি

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]