Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সাবধান! ভুলেও কিনবেন না Redmi A4 5G, মিলবে না Airtel-এর 5G পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধি: মোবাইল প্রস্তুতকারী সংস্থা রেডমি(Redmi) ভারতে বেশ জনপ্রিয়। আকর্ষণীয় ফিচার্স এবং বাজেট ফ্রেন্ডলী হওয়ায় বহু ইউজার Redmi-র স্মার্টফোন কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। সম্প্রতি Redmi A4 5G স্মার্টফোনটি লঞ্চ করেছে এই সংস্থা। তবে এই ফোন কেনার আগে সাবধান হয়ে যান, কারণ বাজারে আসার আগেই এই স্মার্টফোনে একটি বড় ক্রুটি ধরা পড়েছে। তাই সবটুকু ভালো করে জেনে নিয়ে তবেই এই নির্দিষ্ট ফোনটি কেনার সিদ্ধান্ত নেওয়া উচিৎ।

আরও পড়ুনঃ মমতার নির্দেশের পরেই ফুল অ্যাকশনে পুলিশ, লোহা পাচারের অভিযোগে ২ তৃণমূল কর্মী গ্রেফতার

প্রকৃতপক্ষে, দুই ধরণের 5G সার্ভিস এই মুহূর্তে ভারতে উপলব্ধ রয়েছে, একটি স্ট্যান্ড অ্যালোন বা SA এবং অপরটি নন স্ট্যান্ড অ্যালোন বা NSA। ভারতে Jio SA 5G পরিষেবা প্রদান করে। অন্যদিকে Airtel NSA 5G পরিষেবা প্রদান করে। কিন্তু Redmi A4 5G স্মার্টফোনে শুধুমাত্র SA পরিষেবা সাপোর্ট করে। এই স্মার্টফোনে NSA 5G পরিষেবা সাপোর্ট করে না। এর ফলে আপনি যদি Jio সিম ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে 5G পরিষেবা পাবেন। কিন্তু আপনি যদি Airtel-এর সিম ব্যবহার করেন তাহলে এই স্মার্টফোন কেনার আগে আপনার দু-বার ভাবা উচিৎ কারণ Redmi A4 5G স্মার্টফোনে Airtel-এর 5G পরিষেবা পাওয়া যাবে না।

আরও পড়ুনঃ সাঙ্ঘাতিক কাণ্ড, তৈরির পর আইসক্রিমের কাঠি চুষছেন কর্মী, ভাইরাল ভিডিও

তবে একটি বিষয় আগেভাগেই পরিষ্কার করে দেওয়া দরকার। এমনটা নয় যে আপনি এই ফোনে Airtel-এর সিম ব্যবহার করতে পারবেন না। আপনি দিব্যি কলিং এবং ইন্টারনেট সহ অন্যান্য সকল পরিষেবা পাবেন। শুধুমাত্র Airtel-এর 5G পরিষেবা পাওয়া যাবে না। তাই আপনার প্রায়োরিটি যদি 5G নেটওয়ার্ক হয়ে থাকে তাহলে এই স্মার্টফোনে Jio-র সিম ব্যবহার করাই সবচেয়ে আদর্শ। Redmi A4 5G স্মার্টফোনের 4GB+64GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ৮৪৯৯ টাকা এবং 4GB+128GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে ৯৪৯৯ টাকা। আগামী ২৭শে নভেম্বর থেকে এই স্মার্টফোনটি ভারতের বাজারে বিক্রির জন্য ছাড়া হবে। অফলাইন স্টোরের পাশাপাশি অনলাইনে Filpkart এবং Amazon এর মতো বিপণন সংস্থাগুলিতেও এই স্মার্টফোন উপলব্ধ থাকবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00