ঝাড়গ্রামে মাদার টেরিজার মূর্তির ওপর শেড নির্মাণ হল জেলা পরিষদের উদ্যোগে

Share:

নিজস্ব প্রতিনিধি , ঝাড়গ্রাম: দীর্ঘদিন এর দাবি মেনে মাদার টেরিজার মূর্তির ওপর শেড নির্মাণ হল জেলা পরিষদের উদ্যোগে। ঝাড়গ্রাম জেলার(Jhargram District) ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে দীর্ঘদিন থেকেই মাদার টেরিজার আবক্ষ মূর্তি এর ওপর কোনো প্রকার শেড ছিল না। রোদ, ঝড়, বৃষ্টি সমস্ত পরিবেশে এই মূর্তি নষ্ট হতে বসেছিল। উল্লেখ্য জেলা পরিষদের কাছে এলাকার মানুষজন ও কর্মচারী সংগঠন এর দীর্ঘদিন এর দাবি ছিল এই শেড(Shed) নির্মাণ করার। এবারে হাসপাতাল চত্বর ও ঝাড়গ্রাম মেডিকেল কলেজ সংলগ্ন এই মাদার টেরিজার আবক্ষ মূর্তি এর ওপর অত্যাধুনিক শেড নির্মাণ হল জেলা পরিষদের(Zila Parisad) সভাধিপতি চিন্ময়ী মারিন্ডির উদ্যোগে।

পরবর্তী সময়ে এই জেলার নানা প্রান্ত এ থাকা নানা মনিষীদের মূর্তি যাতে পরিবেশের প্রভাবে নষ্ট না হয়,তার জন্য ব্যবস্থা গ্ৰহণ করা হবে বলে জানা গিয়েছে। তবে এই হাসপাতাল ও কলেজ পরিদর্শন এ এলে সভাধিপতির কাছে আবেদন ছিল এই বিষয় নিয়ে, যার ফলে এই উদ্যোগ গৃহীত হয়েছে। অন্যদিকে, পুকুর থেকে উদ্ধার বৃদ্ধা মহিলার মৃতদেহ, ব্যাপক চাঞ্চল্য ।

সাতসকালে পুকুর থেকে উদ্ধার হল এক বৃদ্ধা মহিলার মৃত দেহ, এলাকায় ব্যাপক চাঞ্চল্য। ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বড় আসনবনি গ্রামের এক ব্যক্তির পুকুরে বাড়ির লোকজন দেখতে পান এক বৃদ্ধা মহিলার দেহ ভাসছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় বেলিয়াবেড়া থানার পুলিশকে। বেলিয়াবেড়া থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহ ইতিমধ্যে ঝাড়গ্রাম মর্গে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। স্থানীয় সূত্রে জানা গেছে, বড় আসনবনি গ্রামের এক ব্যক্তির বাড়ির পুকুরে এই বৃদ্ধা মহিলার মৃতদেহ ভাসতে দেখা যায়।

জানা গেছে, পার্শ্ববর্তী চৈনিশোল গ্রামের বাসিন্দা ওই বৃদ্ধা। মৃত ওই বৃদ্ধা মহিলার নাম বাহালেন হাঁসদা, বয়স আনুমানিক ৬৫ বছর। তবে ওই মহিলা মদ্যপ অবস্থায় ছিলেন অনুমান স্থানীয় বাসিন্দাদের। স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মদ্যপ অবস্থায় এলাকায় ওই মহিলা ঘোরাঘুরি করছিলেন। তবে কিভাবে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]