Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্ত্রীকে বাড়ি ফেরাতে গিয়ে অপমানিত, বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা যুবকের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ স্বামীর  সঙ্গে পারিবারিক  অশান্তির জেরে রাগ করে বাপের বাড়ি  চলে যায় স্ত্রী। এরপর  অভিমানী স্ত্রীকে ফেরাতে শ্বশুরবাড়ি যান স্বামী। কিন্তু তাতেও কোন লাভ হওয়ার পরিবর্তে  তাঁকে অপমানিত হতে হয়।  আর সেই ঘটনার জেরেই শ্বশুরবাড়ির সামনেই রাস্তায় কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন যুবক। বর্তমানে গুরুত্বর অসুস্থ অবস্থায় তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে।

এমনই ঘটনা ঘটেছে নদিয়ার রানাঘাট সড়ক পাড়া এলাকায়। জানা গিয়েছে, ওই যুবক হলেন  সমুদ্রগড় এলাকার বাসিন্দা। কিছুদিন আগে স্বামীর সঙ্গে ঝগড়া হওয়ায় রাগের বসে বাপের বাড়ি চলে যায় স্ত্রী। এরপর থেকেই একাধিকবার  স্ত্রীকে বাড়ি ফেরানোর জন্য চেষ্টা করেছিলেন স্বামী। কিন্তু কিছুতেই শ্বশুরবাড়িতে ফিরে যেতে চাইনি স্ত্রী। উল্টে শ্বশুরবাড়ির লোকজন স্বামীকে স্পষ্টভাবে জানিয়ে দেয়, তাঁরা তাদের মেয়েকে আর ফিরতে দেবেন না।

শুধু তাই নয় স্থানীয়রা জানিয়েছেন জামাইকে এই নিয়ে অপমান করেন শ্বশুরবাড়ি। আর সেই অপমানের জেরেই রাগের বসে কীটনাশক কিনে শ্বশুরবাড়ির রাস্তাতেই খেয়ে ফেলে যুবক। এই ঘটনার নজর পড়তেই স্থানীয়রা রানাঘাট থানায় গিয়ে খবর দেয়। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে ওই যুবকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানেই চলছে চিকিৎসা। ইতিমধ্যেই চিকিৎসাধীন অবস্থায় ওই যুবক পুলিশকে জানিয়েছে,’ স্ত্রী তাঁর বাবা- মায়ের সঙ্গে থাকতে রাজি হয়নি। তাই ঘর ভাড়া করে থাকতাম। আচমকাই স্ত্রী বাপের বাড়ি চলে যায়। তারপর স্ত্রীকে ফেরাতে গেলে শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে অপমানিত করত। আর সেই অপমানের জেরেই তিনি আত্মহত্যার চেষ্টা করেন।‘

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00