Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পানাগড়ে পাইপ লিক করে বেরোচ্ছে তেল, বালতি নিয়ে হুড়োহুড়ি মহিলাদের

মঙ্গলবার দুর্গাপুরের (Durgapur) পানাগড় (Panagarh) বাইপাস সংলগ্ন পাঠানপাড়া এলাকায় এই ঘটনায় শোরগোল পড়ে যায় স্থানীয় মানুষজনের মধ্যে।

Share:

নিজস্ব প্রতিনিধি: পাইপ (Pipe) লিক করে বেরোচ্ছে জ্বালানি তেল ডিজেল (Diesel)। আর সেই তেল সংগ্রহের জন্য হুড়োহুড়ি স্থানীয় মানুষজনের মধ্যে। মঙ্গলবার দুর্গাপুরের (Durgapur) পানাগড় (Panagarh) বাইপাস সংলগ্ন পাঠানপাড়া এলাকায় এই ঘটনায় শোরগোল পড়ে যায় স্থানীয় মানুষজনের মধ্যে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার দুর্গাপুরের পানাগড় বাইপাস সংলগ্ন পাঠানপাড়া এলাকায় তেলের পাইপ লিক হয়ে যায়। পাইপ লিক হয়ে যাওয়ার পর তেল বেরোতে থাকে হু হু করে। এলাকায় রীতিমত তেল জমে পুকুরের চেহারা নেয়। খবর ছড়িয়ে পড়তে মুহূর্তের মধ্যে ঘটনাস্থলে ভিড় জমে যায় স্থানীয় মানুষজনের। হুড়োহুড়ি পড়ে যায় মহিলাদের মধ্যে। বালতি, মগ ও অন্যান্য পাত্র নিয়ে তেল সংগ্রহ করতে হাজির হন মহিলারা। মগে করে তেল তুলে বালতিতে ভরে বাড়িতে নিয়ে যেতে দেখা যায় বহু মহিলাকে।

যদিও কী কারণে এই তেলের পাইপে ফাটল দেখা দিয়েছে তা স্পষ্ট নয় এখনও। বিষয়টি নিয়ে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের কাঁকসা রাজবাঁধ ডিপোর জেনারেল ম্যানেজার (মেনটেনেন্স) জয়দেব মান্না জানান, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। যা তেল বার হওয়ার ছিল তা হয়ে গিয়েছে। যে লাইন থেকে তেল বার হচ্ছিল তা ‘ডি প্রেসারাইজ’ করে দেওয়া হয়েছে। এখন মেনটেনেন্স শুরু করব এবং কিছুক্ষণের মধ্যেই লাইন চালু করার চেষ্টা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ কত হল এই ফাটলের ফলে তা এখনও অফিসিয়ালি জানানো হয়নি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে প্রায় ১২ হাজার লিটার তেল নষ্ট হয়েছে।

বাংলার প্রথম দফার ভোটের ৩ দরিদ্র প্রার্থীকে চেনেন?

‘‌মানুষের জন্য শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব’‌, নির্বাচন মরশুমে বার্তা মমতার

জঙ্গলমহলে নির্বাচনী প্রচারে আসছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী, মমতার পাশে থাকার বার্তা

‘‌তৃণমূলের পার্টি অফিসে, প্রার্থীর বাড়িতে তল্লাশি করছে’‌, কোচবিহার থেকে তোপ মমতার

‘‌যেখানে ক্ষমতা নিরঙ্কুশ, সেখানে পরিণাম ঐচ্ছিক’‌, অভিষেকের নিশানায় মধ্যপ্রদেশের বিধায়কের ছেলে

সার্চ ওয়ারেন্ট ছাড়াই তল্লাশি, হরিণঘাটার ঘাসফুল কাউন্সিলরের গ্রেফতারে সরব তৃণমূল

0:00