Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলার প্রথম নার্সিং কলেজ তৈরি হচ্ছে অশোকনগরে

অশোকনগরে তৈরি হতে চলেছে বাংলার প্রথম মেল নার্সিং কলেজ। প্রতি বছর এই কলেজ থেকে ২৫০জন করে পুরুষ নার্স প্রশিক্ষিত হয়ে বাড়িয়ে আসবেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: মানুষের ভাবনাচিন্তায় বিস্তর পরিবর্তন এসেছে গত কয়েক দশকে। আর সেই পরিবর্তনের মূলে অবশ্যই বদলে যাওয়া অর্থনীতি, শিক্ষাদীক্ষা, প্রযুক্তি নির্ভর জীবনযাপন। আর এই বদলের সঙ্গে সঙ্গে পেশাগত ক্ষেত্রেও বদল বেশ চোখা পড়ছে। আগে যে সব ক্ষেত্রে শুধুমাত্র ছেলেদের বা মেয়দের আধিপত্য ছিল এখন কিন্তু সেখানে বিপরীত লিঙ্গের মানুষজন অনায়াসে বিচরণ করে বেড়াচ্ছে। ঠিক সেই রকমই একটি পেশা ছিল নার্সিং, যেখানে মেয়ে ভিন্ন আর কারোর ঢোকার কার্যত কোনও অধিকারই ছিল না। কিন্তু সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সেখানেও পুরুষের পা পড়েছে। বাংলার বুকে এখন ক্রমশ বেড়ে চলেছে মেল নার্স বা পুরুষ নার্সদের(Male Nurse) চাহিদা। কিন্তু যোগান খুব কম। কেননা ছেলেদের ক্ষেত্রে নার্সিং নিয়ে পড়ার কলেজ বাংলায় এতদিন কিছু ছিল না। তাই ইচ্ছা থাকলেও এ ক্ষেত্রে অনেক ছেলেই এগিয়ে আসতে পারত না। এবার সেখানেও পরিবর্তন আসছে। মানে বাংলায় এবার চালু হতে চলেছে মেল নার্সিং কলেজ(Male Nursing College)।

বাংলার বুকে এতদিন ছেলেদের জন্য নার্সিং ট্রেনিং নিয়ে উচ্চশিক্ষার কোনও ব্যবস্থা ছিল না। কিন্তু এবার উত্তর ২৪ পরগনা(North 24 Pargana) জেলার অশোকনগরে(Ashoknagar) তৈরি হতে চলেছে বাংলার প্রথম মেল নার্সিং কলেজ। অশোকনগর স্টেট জেনারেল হাসপাতাল চত্বরে ৩২০০ বর্গফুট জায়গা জুড়ে রাজ্যের প্রথম পুরুষ নার্সিং কলেজের ভবন নির্মাণের কাজ চলছে পুরোদমে। চারতলা এই ভবনের প্রায় ৮০ শতাংশ কাজ ইতিমধ্যে শেষও হয়ে গিয়েছে। এখন চলছে বিদ্যুৎ সংযোগ, জল সংযোগ, মেঝেতে পাথর বসানো সহ অন্যান্য কাজ। আগামী মাসের মধ্যে পুরো কাজ শেষ হইয়ে যাবে। ২০২৩ সালে এই কলেজ থেকে পঠন-পাঠন শুরু করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এই কলেজে থাকছে অত্যাধুনিক মানের ল্যাব সহ ক্লাসরুম ও উন্নত প্রযুক্তি ব্যবহারের মধ্য দিয়ে চিকিৎসা পরিষেবা তুলে ধরার প্রশিক্ষণের ব্যবস্থা। থাকবে ফান্ডামেন্টাল ল্যাব, পেড্রিয়াটিক ল্যাব, কম্পিউটার ল্যাব, কমিউনিটি ল্যাব সহ আরো অন্যান্য অত্যাধুনিক সুযোগ সুবিধা। এছাড়াও এই নবনির্মিত ভবনে হোস্টেলের ছাত্রদের থাকারও বন্দোবস্ত করা হচ্ছে।

রাজ্যের বেশ কিছু সরকারি ও বেসরকারি হাসপাতালে মহিলা নার্সদের পাশাপাশি বর্তমানে কাজ করছেন পুরুষ নার্সরা। অশোকনগরের এই কলেজ পূর্ণদমে চালু হয়ে গেলে প্রতি বছর এই কলেজ থেকে ২৫০জন করে পুরুষ নার্স প্রশিক্ষিত হয়ে বাড়িয়ে আসবেন। তবে এই কলেজে ভর্তি হতে গেলে পড়ুয়াদের আগে একটি প্রবেশিকা পরীক্ষা দিতে হবে। সেখানে পাশ করলে তবেই মিলবে পড়ার সুযোগ। তবে ঘটনা হচ্ছে রাজ্যের সরকারি হাসপাতালে পুরুষ নার্সদের সাদরে গ্রহণ করা হলেও বেসরকারি ক্ষেত্রে কিন্তু তা চোখে পড়ে না। তাই একটা আশঙ্কা থেকেই যাচ্ছে যে এই পুরুষ নার্সরা প্রশিক্ষণ শেষে কোথায় কাজ পাবেন তা নিয়ে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00