Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দার্জিলিঙে পারদ নামল ১ ডিগ্রিতে, রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা

Share:

নিজস্ব প্রতিনিধি: কেটে গিয়েছে পশ্চিমি ঝঞ্ঝার প্রভাব, আপাতত আর নেই নিম্নচাপের সম্ভাবনা। এবার তাই স্বমহিমায় ফিরল শীত। সাথে থাকছে সকালের দিকে ঘন কুয়াশা। শুধু কলকাতা নয়, গোটা রাজ্য জুড়েই দেখা যাচ্ছে শীতের দাপট। 

আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার রাত থেকে ১ ডিগ্রি সেলসিয়াস কমেছে তাপমাত্রা। সেই সঙ্গে দক্ষিণবঙ্গে প্রবেশ করেছে উত্তরের হিমেল হাওয়া। পুবালি বাতাস বঙ্গোপসাগর থেকে কিছুটা বেশি মাত্রায় ঢোকার জন্য গত সোমবার কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় হালকা বৃষ্টি হয়েছে। তবে চলতি সপ্তাহেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নীচে নামবে বলে আশা করছেন আবহাওয়াবিদরা।আজ, বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ০.৪ ডিগ্রি কম। পাশাপাশি এদিন সকালে কুয়াশার আধিক্যও ছিল বলে আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর। আগামী ২৪ ঘণ্টায় কোথাও কোন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। 

অন্যদিকে উত্তরবঙ্গেও দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা মঙ্গলবার ১ ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। জেলার কিছু উঁচু জায়গায় তুষারপাত হয়েছে। প্রচুর তুষারপাত হয়েছে উত্তর সিকিমে। দার্জিলিংয়ে কনকনে ঠান্ডা উপভোগ করতে বহু পর্যটক ভিড় জমিয়েছেন শৈলশহরে। ঘন কুয়াশাও পড়ছে দার্জিলিংয়ে। কুয়াশার জন্য বাগডোগরা বিমানবন্দরে কয়েকটি বিমান নামতে পারেনি। গাড়ি চলাচলও ব্যাহত হচ্ছে। আপাতত কনকনে  প্রবল ঠান্ডা দার্জিলিং থাকবে। তবে বুধবার থেকে দা‌র্জিলিংয়ের উঁচু এলাকা ও সিকিমে তুষারপাতের সম্ভাবনা কম। কেন্দ্রীয় আবহাওয়া দফতরের উত্তরবঙ্গের  অধিকর্তা গোপীনাথ রাহা জানিয়েছেন, পশ্চিমী ঝঞ্ঝার জন্য তুষারপাত হয়েছে। পশ্চিম হিমালয়ে যে ঝঞ্ঝাটি এসেছিল সেটি দুর্বল হয়ে গিয়েছে। তাই অনেকটাই কম হবে তুষারপাত। 

সাময়িক বিরতির পর দক্ষিণবঙ্গে ঝেঁপে আসছে বৃষ্টি, কোন কোন জেলা ভিজবে?

অস্বস্তি কাটিয়ে ফিরছে বৃষ্টি, কবে থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পুজোর আগে দুর্যোগ?

দক্ষিণবঙ্গে বাড়বে অস্বস্তি, উত্তরে ভারী বৃষ্টির সতর্কতা

নিম্নচাপের জেরে নেই বঙ্গে, বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কোথায়? জানুন

পাখির চোখ বিধানসভার ভোট, আলিপুরদুয়ারে পাঁচ ব্লক সভাপতিকে সরিয়ে দিল তৃণমূল নেতৃত্ব

ছাত্র ভোট নিয়ে গড়িমসির দায় বিশ্ববিদ্যালয়গুলির কর্তৃপক্ষের কাঁধে চাপাল রাজ্য সরকার

আনন্দপুরের গেস্ট হাউজ থেকে উদ্ধার বার ড্যান্সারের দেহ

রোদ ঝলমলে সকাল, কেমন থাকবে চলতি সপ্তাহের আবহাওয়া?

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00