Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সপ্তাহন্তে পারা নামলেও বাংলায় হাজির বসন্ত

এদিন আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন একটু ঠাণ্ডার আমেজ মিলবে। শেষ লগ্নে শীত একটু ঝোড়ো ইনিংস খেলার চেষ্টা করবে। কিন্তু বসন্ত বাংলায় হাজির হয়ে যাওয়ায় আর বিশেষ চালিয়ে খেলতে পারবেন না শীতবাবু। তাই আগামী ৭২ ঘন্টা বাংলায় শীতের আমেজ মিললেও তারপর থেকে তা কিন্তু ক্রমশ ফিকে হতে শুরু করে দেবে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মেঘ কেটে গিয়েছে অনেকটাই। যতটা আশঙ্কা করা হয়েছিল, ততটা ভেজেনি বাংলা। তবুও ভোর থেকেই দাপট দেখাচ্ছে কুয়াশা। কিছুটা হলেও নেমেছে পারা। আগামী ২-৩দিন তা আরও কিছুটা নামবে। মিলবে হালকা শীতের আমেজ। কিন্তু বাংলায় পা রেখেছে বসন্ত। তাই শীত তার দাপট দেখাবার মতো আর অবসর পাবে না। তাই মাঘ শেষে বাঙালিকে শীতের আমেজের খুশি থাকতে হবে। শুক্র সকালে এটাই বাংলার আবহাওয়ার নির্যাস। এদিন ভোরে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস যা গতকালের থেকে সামান্য কম।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে জন্ম নেওয়া ঘূর্ণাবর্ত ক্রমশ স্বাভাবিক হয়ে যাচ্ছে। পশ্চিমী ঝঞ্ঝাও কেটে গিয়েছে। তাই আগামী ২-৩ দিন বাংলায় উত্তর-পশ্চিমের ঠাণ্ডা হাওয়া মিলবে। তার জেরে রাতের দিকে ও সকালে কিছুটা হলেও মিলবে ঠাণ্ডার আমেজ। সন্ধ্যা থেকেই আগামী কয়েকদিন শুরু হবে কুয়াশার দাপট, যা অব্যাহত থাকবে পরেরদিন সকাল পর্যন্ত। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার দাপট কমবে, চড়চড়িয়ে উঠবে রোদ। কুয়াশার কারনে রাতে ও সকালের দিকে দৃশ্যমানতা কমের দিকেই থাকবে। তাই যানবাহনের গতি যাতে ধীর থাকে তার জন্য বিশেষ সতর্কবার্তা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। তবে তাঁরা আরও জানিয়েছে, আপাতত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কমে গিয়েছে। এদিন দক্ষিণবঙ্গের জেলাগুলি শুষ্কই থাকবে। তবে এদিন উত্তরবঙ্গের জেলাগুলিতে সামান্য হলেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

এদিন আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েকদিন একটু ঠাণ্ডার আমেজ মিলবে। শেষ লগ্নে শীত একটু ঝোড়ো ইনিংস খেলার চেষ্টা করবে। কিন্তু বসন্ত বাংলায় হাজির হয়ে যাওয়ায় আর বিশেষ চালিয়ে খেলতে পারবেন না শীতবাবু। তাই আগামী ৭২ ঘন্টা বাংলায় শীতের আমেজ মিললেও তারপর থেকে তা কিন্তু ক্রমশ ফিকে হতে শুরু করে দেবে। বরঞ্চ এদিন থেকেই দিনের তাপমাত্রা বাড়তে শুরু করে দেবে। ভোরের দিকে সর্বনিম্ন তাপমাত্রা আগামী ২-৩দিন একটু নামবে কিন্তু এদিন থেকেই চড়তে শুরু করে দেবে সর্বোচ্চ তাপমাত্রা।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00