Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বড়দিনে উধাও হবে শীত! রাজ্যে কিছুদিনের জন্য বিরতি নেবে ঠাণ্ডা

দক্ষিণবঙ্গে জাঁকিয়ে বসেছে শীত। জেলায় জেলায় চলছে শৈত্যপ্রবাহ। কিন্তু বড়দিনের আগে ধাক্কা খাবে উত্তুরে হাওয়া

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণবঙ্গে জাঁকিয়ে বসেছে শীত। জেলায় জেলায় চলছে শৈত্যপ্রবাহ। কিন্তু বড়দিনের আগে ধাক্কা খাবে উত্তুরে হাওয়া। তাই সপ্তাহের শেষে উর্দ্ধমুখী হবে পারদ। কিছুদিনের জন্য কমবে ঠাণ্ডার আমেজ। তবে আগামী দু’দিন আরও নামবে পারদ। হু হু করে প্রবেশ করবে ঠাণ্ডা হাওয়া। তবে বড়দিন থেকে ইংরেজি নববর্ষের আগে পারদ পতন হবে না। তাই কিছুদিনের জন্য গা ঢাকা দেবে শীত। আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, ‘আগামী দু’দিন পারদ পতন হবে। ঠান্ডা উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। কিন্তু, রাজ্যে উত্তর-পশ্চিম দিক থেকে প্রবেশ করা ঠান্ডা হাওয়া বাধাপ্রাপ্ত হবে। এর জেরে বাড়বে কলকাতা তথা রাজ্যের সমস্ত জেলার তাপমাত্রা।’

কবে থেকে ফের পারদ পতন হবে নিশ্চিত করে বলতে পারছে না হাওয়া অফিস। তবে আগামী দুদিন জাঁকিয়ে ঠাণ্ডা উপভোগ করতে পারবেন রাজ্যবাসী। মঙ্গলবার শীতের আমেজ থাকবে কলকাতা জুড়ে। সকালের দিকে শহরের আকাশ ছিল কুয়াশায় ঢাকা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দৃশ্যমানতা বেড়েছে। পশ্চিমের জেলাগুলিতে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর। পুরুলিয়া, পূর্ব-পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব-পশ্চিম বর্ধমানের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি কমতে পারে। এই জেলাগুলিতে শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। তবে ৪৮ ঘণ্টা পর এই জেলাগুলিতেও বাড়বে তাপমাত্রার পারদ, জানাচ্ছে হাওয়া অফিস। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলে সেই তাপমাত্রা আরও নামবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

শুক্রবার থেকেই বাড়বে রাজ্যের তাপমাত্রা। তবে দক্ষিণবঙ্গে শীতের আমেজ কমলেও, উত্তরবঙ্গে বজায় থাকবে ঠাণ্ডা।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00