Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অধিকার ফিরিয়ে দাও, নৌ আধিকারিকের বাড়িতে ধর্না দিলেন স্ত্রী

স্বামী পেশায় নৌ আধিকারিক। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ঘটনা।

Share:

নিজস্ব প্রতিনিধি: অধিকার ফিরে পেতে স্বামীর বাড়ির সামনে ধর্না দিলেন স্ত্রী।  নিয়ে এসেছিলেন একাধিক পোস্টার। তাতে লেখা, ‘আমার অধিকার আমাকে ফিরিয়ে দাও’, ‘আমার সন্তান ফেরৎ চাই’, ‘আমার ভরণপোষণের দায়িত্ব নাও’। উল্লেখ্য, স্বামী পেশায় নৌ আধিকারিক। পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের ঘটনা।

তমলুকের গণপতি নগর গ্রামের ঘটনা। স্বামীর বাড়ির সামনে ধর্নায় বসেছিলেন স্ত্রী লাবনী সামন্ত। তাঁর দাবি, আট বছর আগে বিয়ে হয়েছিল। বিয়ের পর স্বামীর সঙ্গে মুম্বইয়ে থাকতেন তিনি। তাঁদের একটি চার বছরের সন্তানও আছে। অভিযোগ, প্রায় সময় লেগে থাকত অশান্তি। এমনকি ছেলেকে মেরে ফেলার হুমকি দিয়ে না কি জোর করে মারাঠি ভাষার ডিভোর্স (DIVORCE) পেপারে সইও করানো হয়েছিল। এই বছরের ফেব্রুয়ারি মাসেই মুম্বই থেকে লাবনী চলে এসেছিলেন তাঁর বাবার বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমারের বেতকুল্লা গ্রামে। অভিযোগ জানিয়েছিলেন তমলুক থানায়।

তাঁর দাবি, নিজের অধিকার ফিরে পাওয়া, সন্তান ফিরে পাওয়া সহ স্বামী যাতে ভরণপোষণের দায়িত্ব নেয়। তিনি বলেন, ছেলে কেমন আছে তা পর্যন্ত তিনি জানেন না। মুম্বই থেকে শ্বশুর- শাশুড়ি গণপতি নগরে ফিরে এসেছেন জানতে পেরেই তিনি ধর্না দিয়েছেন।

বাংলায় প্রথম দফার ১৯ প্রার্থীর বিরুদ্ধে খুনের মামলা, কতজন ধর্ষণের আসামি?

‘দাগ আচ্ছে হ্যায়’, প্রথম দফায় বিজেপির ৭০ শতাংশ প্রার্থীই ‘দাগি’

প্রথম দফায় শুভেন্দু অধিকারীর নন্দীগ্রাম-সহ ৬৬ আসনে ‘রেড অ্যালার্ট’ জারি

মহিলা সংরক্ষণ ও লোকসভার আসন বৃদ্ধি বিল পাশ করাতে পারল না মোদি সরকার

জ্যান্ত পিঁপড়ে পাচারের দায়ে জরিমানাসহ ১ বছর কারাদণ্ড চিনা ব্যক্তির

সোমেই পুরোপুরি থামবে যুদ্ধ! পাকিস্তানে দ্বিতীয় দফার বৈঠকে বসছে আমেরিকা-ইরান

0:00