Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্বাস্থ্যসাথী নিয়ে বড় পদক্ষেপ, অভিযোগ জানালেই হবে ব্যবস্থা

স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে বেসরকারি হাসপাতালে বেড ফাঁকা থাকা সত্ত্বেও রোগীদের ফিরিয়ে দেওয়ার ঘটনা ঠেকাতে তৈরি হল Project Management Unit।

Share:

নিজস্ব প্রতিনিধি: বাংলার(Bengal) মানুষকে নিখরচায় উন্নতমানের চিকিৎসা প্রদান করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) চালু করেন স্বাস্থ্যসাথী(Sasthasathi) প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সব সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পাওয়া যায়। সেই সঙ্গে রাজ্যের হাজারেরও বেশি বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোমেও(Private Hospitals and Nurshing Homes) এই পরিষেবা প্রদান করা হয়। কিন্তু থেকে থেকেই আমজনতার তরফ থেকে অভিযোগ ওঠে যে একশ্রেনীর বেসরকারি হাসপাতাল ও নার্সিংহোম স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগী ভর্তি করছে না ইচ্ছাকৃত ভাবে। বেড ফাঁকা থাকা সত্ত্বেও রোগীদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। সেই ঘটনা রুখতেই এবার বড় পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী। তৈরি করা হল Project Management Unit বা PMU।

আরও পড়ুন ‘উন্নয়নের পথ, বাংলার শপথ’ শুরু পথশ্রী-রাস্তাশ্রী প্রকল্প

কী কাজ করবে এই Project Management Unit বা PMU? প্রাথমিক কাজ স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে চিকিৎসা পরিষেবা পাওয়া নিয়ে সাধারণ মানুষকে যে নানা সমস্যার মুখে পড়তে হয়, সেই সব সমস্যা দ্রুত সমাধানের কাজ করবে এই বিশেষ ইউনিট। বেসরকারি হাসপাতালে বেড নেই বলে স্বাস্থ্যসাথী কার্ডধারীদের যেভাবে ফেরত পাঠানো হয় তা ঠেকাতে এবার খুব কঠোর মনোভাব নিচ্ছে। অনলাইন বা অফলাইন যেভাবেই হোক সাধারণ মানুষ কোনও অভিযোগ জানালে ওই ইউনিটের মাধ্যমে দ্রুত তার নিষ্পত্তি করা হবে। সাধারণ মানুষকে হয়রানির শিকার হতে দেওয়া হবে না। আশা করা হচ্ছে এরপর স্বাস্থ্যসাথী কার্ডে মানুষের পরিষেবা পেতে আর কোনও সমস্যা হবে না।

আরও পড়ুন বেলুড় মঠে রাষ্ট্রপতি, ঘুরে দেখলেন রামকৃষ্ণদেব ও মা সারদার মন্দির

প্রসঙ্গত, স্বাস্থ্যসাথী কার্ডে পরিষেবা দিতে কিছু বেসরকারি হাসপাতালের অনীহা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার ক্ষোভপ্রকাশ করেছেন। এসব ক্ষেত্রে প্রশাসনকে কড়া ব্যবস্থা নিতে তিনি নির্দেশও দিয়েছেন। স্বাস্থ্যসাথীতে পরিষেবা না দিলে বেসরকারি হাসপাতাল-নার্সিংহোমের লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বাস্থ্যসাথী কার্ডে নিখরচায় চিকিৎসা পরিষেবা পাওয়ার প্রক্রিয়া আরও মসৃণ করতে সরকার আরও উদ্যোগী হল বলে মনে করা হচ্ছে।

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00