Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

রাজ্যে সামান্য ঊর্ধ্বমুখী করোনার সংক্রমণ, কমল মৃত্যু ও শনাক্তের হার

গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৪৮ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নমুনা পরীক্ষার সংখ্যা বাড়তেই রাজ্যে ফের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা বাড়ল। গত ২৪ ঘন্টায় প্রাণঘাতী ভাইরাসে নতুন করে সংক্রমিত হয়েছেন ৩৪৮ জন। তবে দৈনিক সংক্রমণ বাড়লেও দৈনিক মৃত্যু ও শনাক্তের হার আগের দিনের তুলনায় কমেছে। একদিনে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন ২১ জন আর শনাক্তের হার কমে দাঁড়িয়েছে এক দশমিক ১৪ শতাংশে। রাজ্যে করোনার দৈনিক সংক্রমণের নিরিখে উত্তর ২৪ পরগনাকে টপকে শীর্ষে উঠে এসেছে কলকাতা।

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় আগের দিনের তুলনায় নমুনা পরীক্ষার সংখ্যা বেড়েছে। একদিনে নতুন করে ৩০ হাজার ৬৪৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে এক দশমিক ১৪ শতাংশে। নতুন করে ৩৪৮ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় মোট আক্রান্ত হলেন ২০ লাখ ১১ হাজার ৫৬৯ জন। পাশাপাশি একই সময়ে মারণ ভাইরাসের ছোবলে মৃত্যুর কোলে লুটিয়ে পড়েছেন ২১ জন। এ নিয়ে প্রাণঘাতী করোনার বলি হলেন ২১ হাজার ৬১ জন।’

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় দৈনিক সংক্রমণের নিরিখে উত্তর ২৪ পরগনাকে টপকে ফের শীর্ষে উঠে এসেছে কলকাতা। মহানগরীতে নতুন করে সংক্রমিত হয়েছেন ৭১ জন আর প্রাণ হারিয়েছেন চারজন। উত্তর ২৪ পরগনায় আরও ৪৬ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। জেলায় করোনার বলি হয়েছেন আরও চারজন। দার্জিলিংয়ে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৯ জন আর মারা গিয়েছেন তিনজন। কালিম্পংয়ে ২৪ ঘন্টায় মাত্র একজন আক্রান্ত হয়েছেন।’

স্বাস্থ্য দফতরের করোনা বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন এক হাজার ৩২৩ জন। এ নিয়ে রাজ্যে করোনাকে জয় করে সুস্থ হয়ে উঠলেন ১৯ লাখ ৭৯ হাজার ৮৭৮ জন। সুস্থতার হার বেড়ে দাঁড়িয়েছে ৯৮ দশমিক ৪২ শতাংশে। একদিনে অ্যাকটিভ কেস কমেছে ৯৯৬টি। যার ফলে সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৬৩০ জনে।’

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00