Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করোনায় দৈনিক মৃত্যু কমলেও ঊর্ধ্বমুখী দৈনিক সংক্রমণ

গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা তিনশোর কাছাকাছি পৌঁছেছে। সংক্রমিত হয়েছেন ২৭২ জন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ২৪ ঘন্টার ব্যবধানেই উধাও স্বস্তি। নমুনা পরীক্ষার (Sample Test) সংখ্যা বাড়তেই রাজ্যে ঊর্ধ্বমুখী করোনার (Coronavirus) দৈনিক সংক্রমণ (Daily Case)। গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্তের সংখ্যা তিনশোর কাছাকাছি পৌঁছেছে। সংক্রমিত হয়েছেন ২৭২ জন। তবে দৈনিক সংক্রমণ বাড়লেও করোনার ছোবলে দৈনিক মৃত্যু (Daily Covid Death) ও সংক্রমণ হার (Positivity Rate) আগের দিনের তুলনায় কমেছে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার তিন শতাংশের নিচে নেমেছে।

মঙ্গলবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department) পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে (Covid Status) জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষার সংখ্যা আগের দিনের তুলনায় বেড়েছে। একদিনে নতুন করে আরও ১০ হাজার ৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় শনাক্তের হার দাঁড়িয়েছে ২ দশমিক ৭২ শতাংশে। যার ফলে ২৭২ জনের শরীরে নতুন করে মারণ ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। এ নিয়ে রাজ্যে করোনায় আক্রান্ত হলেন ২১ লাখ পাঁচ হাজার ২২২ জন। তবে দৈনিক মৃত্যু আগের দিনের চেয়ে কমেছে। প্রাণঘাতী ভাইরাসের ছোবলে মৃত্যুমিছিলে সামিল হয়েছেন একজন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ২১ হাজার ৪৪৬ জন।’

দৈনিক আক্রান্তের তুলনায় সুস্থতার হার বেশি হওয়ায় অ্যাকটিভ কেসের সংখ্যা আরও কমেছে। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় করোনাকে হারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৪২৯ জন। এ নিয়ে মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়ে উঠলেন ৪২৯ জন। সুস্থতার হার বেড়ে হয়েছে ৯৮ দশমিক ৮২ শতাংশে। অ্যাকটিভ কেসের সংখ্যা কমে দাঁড়িয়েছে তিন হাজার ৪৭৭ জনে।’

ভোটের মাঝে আচমকাই অভিষেককে ফোন রাহুলের!

মালদা টাউন স্টেশন থেকে ২ বাংলাদেশি অনুপ্রবেশকারী গ্রেফতার

তামিলনাডুতে পর্যটক বোঝাই গাড়ি পড়ল খাদে, নিহত কমপক্ষে ৯ জন

তৃণমূলের হয়ে কাজের অভিযোগ! পাঁচ বিএলওকে সাসপেন্ড ও এফআইআরের নির্দেশ কমিশনের

বুথে যেতে অপরাগ! বাড়িতেই ভোট দিলেন শতায়ুরা, রয়েছে আবেদন বাতিলের অভিযোগও

‘হরমুজে পুঁতে রাখা মাইন সরাতে যৌথভাবে কাজ করছে আমেরিকা-ইরান’, দাবি ট্রাম্পের

0:00