Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এবার পাড়ায়-পাড়ায় স্বাস্থ্যকেন্দ্র

সৌজন্যে সুডা, কলকাতা পুরসভা এবং স্বাস্থ্যভবন।

Share:

নিজস্ব প্রতিনিধি: আপনার এক্সরে করতে হবে? ইসিজি? রুটিন রক্তপরীক্ষা? দরকার ঠিকই। কিন্তু যেখানেই যান না কেন, আপনাকে লম্বাই লাইনে দাঁড়াতে হবে। আর লাইনে দাঁড়াতে না চাইলে সকাল-সকাল ঘুম থেকে উঠে ছুটতে হবে। এবার সেই ঝক্কি-ঝামেলার দিন শেষ হতে চলেছে। স্বাস্থ্য পরিষেবাকে হাতের নাগালের মধ্যে এনে দিচ্ছে রাজ্য সরকার। পাড়ায়-পাড়ায় তৈরি হবে স্বাস্থ্য কেন্দ্র। সৌজন্যে সুডা, কলকাতা পুরসভা এবং স্বাস্থ্যভবন। এই রাজসূয় প্রকল্পকে সফল করতে তারা কোমর বেঁধে নেমেছে। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, পাড়ায়-পাড়ায় স্বাস্থ্যকেন্দ্রে অগ্রাধিকার দেওয়া হবে, গর্ভবতী মহিলা, যারা শয্যাশায়ী এবং শিশুদের।

স্বাস্থ্য ও পুরসভা সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, সুডা (স্টেট আরবান ডেভেলপমেন্ট অথরিটি) ইতোমধ্যে ৩২৪টি এলাকা চিহ্নিত করেছে। পুরসভা চিহ্নিত করেছে ৫৯টি এলাকা। স্বাস্থ্য ভবনের তথ্য বলছে চলতি আর্থিক বছরে শহরে এমন ৭৬টি পলিক্লিনিক তৈরির কাজ প্রায় সম্পূর্ণ।পাড়ায়-পাড়ায় সুস্বাস্থ্য কেন্দ্রে সপ্তাহে তিনদিন মেডিসিন, স্ত্রী ও শিশুরোগ বিশেষজ্ঞ এবং চক্ষুরোগ বিশেষজ্ঞ উপস্থিত থাকবেন। সুস্বাস্থ্য কেন্দ্র থেকেই পাওয়া যাবে ওষুধ এবং একেবারে বিনামূল্যে।

যাদের ক্ষেত্রে রক্তপরীক্ষা, ডিজিটাল-এক্সরে, ইসিজি রেনাল বা লিভারের পরীক্ষার প্রয়োজন হবে, তারা এলাকার পলিক্লিনিকে পরীক্ষা করাতে পারবেন। এর জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার প্রয়োজন হবে না। সুস্বাস্থ্য কেন্দ্রেই মিলবে এই পরিষেবা। কলকাতা, আসানসোল এবং নিমতায় তিনটি নতুন হাসপাতাল তৈরির কাজ প্রায় শেষের মুখে। মূলত সরকারি হাসপাতালের কাজ কমাতেই রাজ্য সরকারের এই পদক্ষেপ।

আরও পড়ুন সরস্বতী পুজোয় সুখবর দিল আইসিএমআর! বিদায় কোভিড

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00