Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টেস্ট পেপারে ‘আজাদ কাশ্মীর’, সাফাই পর্ষদের

যে স্থানগুলোর নাম বলা হয়েছে তার মধ্যে প্রথমেই ‘আজাদ কাশ্মীর’ শব্দটি ব্যবহার করা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মধ্য শিক্ষা পর্ষদের টেস্ট পেপার (TEST PAPER) ঘিরে বিতর্ক শুরু হয়েছে জোরদার। টেস্ট পেপারের ১৩২ নম্বর পাতায় একটি প্রশ্নের উত্তরকে কেন্দ্র করেই বিতর্ক। এবার তা নিয়ে মুখ খুলল মধ্যশিক্ষা পর্ষদ। সমগ্র বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গাঙ্গুলি।

২০২২-২০২৩ সালের পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের টেস্ট পেপার ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। ইতিমধ্যেই বিষয়টি নজরে এসেছে বোর্ড কর্তৃপক্ষের। মালদার রামকৃষ্ণ মিশন বিদ্যামন্দিরের ইতিহাসের প্রশ্ন ঘিরেই বিতর্ক। প্রশ্নে ভারতবর্ষের রেখা মানচিত্র চিহ্নিত করার কথা বলা হয়েছে। যে স্থানগুলোর নাম বলা হয়েছে তার মধ্যে প্রথমেই ‘আজাদ কাশ্মীর’ শব্দটি ব্যবহার করা হয়েছে। আর তা নিয়েই তৈরি হয়েছে বিতর্ক।

মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় মঙ্গলবার সাংবাদিকদের বলেন, বিষয়টি নজরে এসেছে। তিনি আরও বলেন, খোঁজ নিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি পর্ষদ সভাপতি বলেন, সম্ভবত ওই স্কুলের ইতিহাসের শিক্ষক কুনারাম মুর্মূর বদলে ওই স্কুলেরই শরীর শিক্ষার শিক্ষক প্রিয়ব্রত মণ্ডল প্রশ্নপত্রটি করেছিলেন। বলেন, যদিও ওই শিক্ষকের উচ্চশিক্ষায় ইতিহাস বিষয়টি ছিল।

ইতিমধ্যেই এই টেস্ট পেপার রাজ্যের সর্বত্র ছড়িয়ে গিয়েছে। এই প্রসঙ্গে পর্ষদ সভাপতি বলেন, বিলি হওয়া সমস্ত টেস্ট পেপার আবার ফিরিয়ে নেওয়া সম্ভব নয়। যে ত্রুটি হয়েছে তা খতিয়ে দেখার পরে পর্ষদের ওয়েবসাইটে ‘সংশোধন’ প্রকাশ করা হবে।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00