Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেশের মধ্যে মেধাবৃত্তিতে শ্রেষ্ঠ বাংলা, রাজ্যের মুকুটে নয়া পালক

এই খবর পাওয়া মাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করেছেন। তিনি নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে শুভেচ্ছা জানিয়েছেন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ফের কেন্দ্রের স্বীকৃতি পেল বাংলা। মুখে কেন্দ্র বার বার এই রাজ্যের সমালোচনা করলেও খাতায়-কলমে উঠে এল অন্য তথ্য। দেশের অন্যান্য রাজ্যের তুলনায় বাংলার শিক্ষার্থীরা অনেক এগিয়ে মেধাবৃত্তিতে। এই রাজ্য ছিনিয়ে নিয়েছে শ্রেষ্ঠত্বের শিরোপা। এই স্বীকৃতি দিয়েছে কেন্দ্রের এনসিইআরটি (NCERT)। আর তা জানার পরে রাজ্যের শিক্ষার্থী, শিক্ষক-শিক্ষিকা ও অভিভাবক-অভিভাবিকাদের প্রশংসা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)।

কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের এনসিইআরটি সম্প্রতি একটি সমীক্ষা করে। সেই সমীক্ষাতেই দেখা যায় বাংলা শ্রেষ্ঠ। আন্তর্জাতিক দক্ষতা সূচকের নিরিখে দেখা গিয়েছে, সংখ্যাতত্ত্বে বাংলার পড়ুয়াদের মেধাবৃত্তি অনেক বেশি। এনসিই আরটি’র এই রিপোর্ট প্রকাশ করা হয়েছে কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের পক্ষ থেকেই।

এই খবর পাওয়া মাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ট্যুইট করেছেন। তিনি নিজের ট্যুইটার হ্যান্ডেল থেকে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষার্থী, শিক্ষক- শিক্ষিকা ও অভিভাবক অভিভাবিকাদের। লিখেছেন, এই খবরই তিনি আনন্দিত এবং গর্বিত। তিনি এও লেখেন, বাংলা শ্রেষ্ঠত্ব নিয়ে এভাবেই এগিয়ে যাবে। এই যাত্রা শেষ হওয়ার নয়।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00