Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

টুকলি হইতে সাবধান, ধরা পড়লে উচ্চমাধ্যমিকে আর পরীক্ষায় বসা যাবে না

Share:

নিজস্ব প্রতিনিধি : কথায় আছে ‘চুরি বিদ্যা মহা বিদ্যা যদি না পড়ো ধরা..’।পরীক্ষার হলে টুকতে গিয়ে ধরা পড়লেই শাস্তি।এবার কড়া শাস্তির নির্দেশিকা জারি করল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। সাফ জানিয়ে দেওয়া হল, পরীক্ষার হলে টোকাটুকি করলে বা মোবাইল নিয়ে ধরা পড়লে ওই পরীক্ষার্থীর ওই বছরের পরীক্ষা বাতিল করা হবে।এই নিয়ে তুমুল হইচই শুরু হয়েছে শিক্ষা মহলে।

একইসঙ্গে বেশ কিছু নিয়ম জারি করেছে শিক্ষা সংসদ।পরীক্ষা কেন্দ্রে প্রত্যেক ঘরে অন্তত দু’জন করে পর্যবেক্ষক বাধ্যতামূলক।প্রতি ২৫ জন পরীক্ষার্থী পিছু এক জন করে পর্যবেক্ষক রাখতে হবে। কোনও ঘরে পরীক্ষার্থীর সংখ্যা ৫০-এর বেশি হলে, সেখানে তিন জন পর্যবেক্ষক রাখতে হবে।ডিউটি চলাকালীন শিক্ষক-শিক্ষিকাদের নজরে রাখতে হবে পরীক্ষার্থীদের উপর।

এই প্রসঙ্গে শিক্ষক সংগঠনের জানিয়েছে, উচ্চ মাধ্যমিক স্কুলে এত শিক্ষক নেই। এই নিয়ম কার্যকর করতে হলে সরকারের উচিত শিক্ষক নিয়োগ করা। নাহলে এই নিয়ম কার্যকর যাবে না। ভোগান্তি আরও বাড়বে।

উল্লেখ্য, উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ৩ মার্চ থেকে। পরীক্ষা শেষ হবে ১৮ মার্চ। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হয়ে শেষ হবে দুপুর ১টা ১৫ মিনিটে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা স্বচ্ছ ভাবে পরিচালনার জন্য বেশ কিছু নির্দেশিকা দিয়েছে সংসদ।

এর মধ্যে অন্যতম হল, চলতি বছর থেকে ছোট ছোট প্যাকেটে স্কুলগুলিতে প্রশ্নপত্র পাঠাবে সংসদ। প্রধান শিক্ষক বা ভেনু সুপারভাইজারের ঘরে প্যাকেট খোলা হবে না। সোজা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার্থীদের সামনেই প্রশ্নপত্র খুলতে হবে। যাতে প্রশ্নপত্র ফাঁস না হয় তার জন্য এই নির্দেশিকা দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00