Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সকাল থেকেই বাংলার ৩ লোকসভা কেন্দ্রের বুথে বুথে লম্বা লাইন

এদিন চলছে লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণের পালা। আর সকাল থেকেই দেখা যাচ্ছে বুথে বুথে ভোটারদের লম্বা লাইন।

Share:

নিজস্ব প্রতিনিধি: ছবি বদলালো না। উনিশ এপ্রিলের ছবিই আবারও ফিরলো বাংলার(Bengal) বুকে ২৬ এপ্রিলের সকালে। সকাল থেকেই বুথে বুথে(Booths) ভোটারদের(Voters) লম্বা লাইন। সেই লাইনে যত না পুরুষ তার চেয়ে বেশি মহিলা। গরমে ঘাম ঝরছে, জামাকাপড় ভিজছে, তেষ্টায় গলা শুকাচ্ছে। তবুও চোয়াল শক্ত করে ভোটাররা দাঁড়িয়ে বুথে বুথে। কোনও এক সুদৃঢ় সিদ্ধান্তকে ইভিএমের বোতামের মাধ্যমে জানিয়ে দেওয়ার কঠিন সংকল্প নিয়ে বুথে বুথে দাঁড়িয়ে বাংলার জনতা। আর সেই ভিড় দেখে যতটা খুসজির হাওয়া জোড়াফুল শিবিরে, ঠিক ততটাই কপালে চওড়া ভাঁজ গেরুয়া নেতাদের কপালে। এদিন সকাল ৭টা থেকে দেশে শুরু হয়েছে অষ্টাদশ লোকসভা নির্বাচনের(Loksabha Election 2024) দ্বিতীয় দফার ভোটগ্রহণের(2nd Phase Polling) কাজ। দেশের মোট ৮৭টি লোকসভা কেন্দ্রে এদিন ভোটগ্রহণ করা হচ্ছে। ওই ৮৭টি লোকসভা কেন্দ্রের মধ্যে রয়েছে বাংলার ৩টি লোকসভা কেন্দ্রও। এই ৩ কেন্দ্র হল – দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট। সেই ৩ কেন্দ্রের বুথে বুথে এদিন সকাল থেকেই দেখা যাচ্ছে লম্বা লাইন।

এদিন দার্জিলিং লোকসভা কেন্দ্রের ১৯৯৯টি বুথে, রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের ১৭৩০টি বুথে এবং বালুরঘাট লোকসভা কেন্দ্রে ১৫৬৯টি বুথে ভোটগ্রহণ চলছে। দার্জিলিঙে মোট ভোটারের সংখ্যা ১৭ লক্ষ ৬৫ হাজার ৭৪৪। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৮৪ হাজার ৩৩৫। মহিলা ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৮১ হাজার ৩৬৮। রায়গঞ্জ আসনে মোট ভোটারের সংখ্যা ১৭ লক্ষ ৯০ হাজার ২৪৫। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৯ লক্ষ ২৪ হাজার ৮৩৭ এবং মহিলা ভোটারের সংখ্যা ৮ লক্ষ ৬৫ হাজার ৩২০। বালুরঘাটে ভোট দেওয়ার কথা মোট ১৫ লক্ষ ৬১ হাজার ৯৬৬ জনের। ভোটারদের মধ্যে ৭ লক্ষ ৯৮ হাজার ২১৭ জন পুরুষ এবং ৭ লক্ষ ৬৩ হাজার ৬৬৮ জন মহিলা। প্রথম ২ ঘন্টাতেই কমিশনের কাছে প্রায় আড়াইশো অভিযোগ জমা পড়েছে এই ৩ লোকসভা কেন্দ্র থেকে। এর মধ্যে ৯০ শতাংশ অভিযোগই ইভিএম খারাপ থাকা নিয়ে। এর বাইরে কিছু বিক্ষিপ্ত অভিযোগ এসেছে। বাকি সব কিছুই শান্তিপূর্ণ ভাবে চলছে বলেই জানা গিয়েছে।

বিজেপি ক্ষমতা কেন্দ্রিক পার্টি, বাঙালিকে শেষ করতে চাইছে, কটাক্ষ শিক্ষামন্ত্রীর

অগস্টেই বিজ্ঞপ্তি কমিশনের, ইন্টেনসিভ রিভিশন এবার বাংলায়!

২০০৩’এর তালিকার ভোটারদের সন্তানদের বাবা-মায়ের নথি লাগবে না, জানাল কমিশন

ব্রাত্যই রয়ে গেলেন উল্লাসকর-বারীনরা, সেলুলার জেলে বসবে না বাঙালি বিপ্লবীদের মূর্তি

কল আছে, জল নেই, এমন ৫ লক্ষ বাড়িতে ডিসেম্বরেই পৌঁছে যাবে সংযোগ

সিবিআই আদালতে জামিনের আবেদন জানালেন পার্থ, ১৩ নভেম্বর হবে শুনানি

রেশনের স্টকে গরমিল হলেই নামবে জরিমানার খাঁড়া, কড়া পদক্ষেপ রাজ্যের

সিভিকদের পক্ষেই সুপ্রিম কোর্টে আজ হলফনামা দেবে রাজ্য সরকার

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00