Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

চার পুর নিগমে কোন দল কত শতাংশ ভোট পেল, দেখে নিন…….

চার পুরনিগমের ২২৬টি ওয়ার্ডে ভোট নেওয়া হয়েছিল। তার মধ্যে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন ১৯৮টি ওয়ার্ডে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধাননগর সহ চার পুরনিগমের ভোটেও শাসকদল তৃণমূল কংগ্রেসের জয়জয়কার। চার পুরনিগম দখল করার পাশাপাশি বিধানসভার চেয়েও বেশি জনসমর্থন পেয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। দলের সব হেভিওয়েট প্রার্থীই অবলীলাক্রম জিতেছেন। অন্যদিকে বিরোধী বিজেপি, সিপিএম, কংগ্রেস প্রার্থীরা কার্যত ভূমিশয্যা নিয়েছেন। হেরেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির বিদায়ী মেয়র অশোক ভট্টাচার্য, স্থানীয় বিধায়ক শঙ্কর ঘোষ, নান্টু পালদের মতো হেভিওয়েট প্রার্থীরা।

সোমবার বিকালে রাজ্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে চার পুরনিগমের পূর্ণাঙ্গ ফলাফল প্রকাশ করা হয়েছে। কমিশনের তথ্য অনুযায়ী, চার পুর নিগমের ২২৭টি ওয়ার্ডের মধ্যে ২২৬টি ওয়ার্ডে ভোট নেওয়া হয়েছিল। তার মধ্যে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন ১৯৮টি ওয়ার্ডে। বিজেপির দখলে গিয়েছে ১২টি ওয়ার্ড, সিপিআইএম জিতেছে সাতটি ওয়ার্ডে, কংগ্রেস জিতেছে পাঁচটি ওয়ার্ডে আর নির্দলরা জয়ী হয়েছেন চারটি ওয়ার্ডে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, শিলিগুড়ি পুর নিগমের ৪৭টি ওয়ার্ডের মধ্যে তৃণমূল কংগ্রেস জিতেছে ৩৭টি ওয়ার্ডে। বিজেপির দখলে গিয়েছে পাঁচটি ওয়ার্ড, বামেরা জিতেছে চারটি ওয়ার্ডে আর কংগ্রেস জিতেছে একটি ওয়ার্ডে। তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট শতাংশ হলো ৪৭ দশমিক ২৪ শতাংশ। বিজেপি পেয়েছে ২৩ দশমিক ২৪ শতাংশ ভোট। বামেরা পেয়েছে ১৭ দশমিক ৩৯ শতাংশ ভোট। কংগ্রেস ও অন্যান্যরা পেয়েছে যথাক্রমে পাঁচ দশমিক ৩২ শতাংশ ও ৫ দশমিক ৯১ শতাংশ ভোট।

আসানসোল পুর নিগমের ১০৬টি ওয়ার্ডের মধ্যে ৯১টিতে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা। তার মধ্যে ৩১ নম্বর ওয়ার্ডে তৃণমূল ও বাম প্রার্থীর ভোট সমান হওয়ায় টস হয়। টসে জয়ী হন তৃণমূল কংগ্রেস প্রার্থী। বিজেপি জয়ী হয়েছে সাতটি ওয়ার্ডে। বামেরা জিতেছে দুটি ওয়ার্ডে। কংগ্রেস ও নির্দলরা জয়ী হয়েছে তিনটি করে ওয়ার্ডে। তৃণমূল কংগ্রেস পেয়েছে ৬১ দশমিক ৫৫ শতাংশ ভোট, বিজেপি ১৭ দশমিক ০২ শতাংশ, বাম ১০ দশমিক ০৪ শতাংশ, কংগ্রেস ৪ দশমিক ১৮ শতাংশ ও অন্যান্যরা ৫ দশমিক ৯০ শতাংশ ভোট পেয়েছে।

চন্দননগর পুর নিগমের ৩৩টি ওয়ার্ডের মধ্যে ৩২টিতে ভোট নেওয়া হয়েছিল। তার মধ্যে ৩১টিতে আসনে জয়ী হয়েছে শাসকদলের প্রার্থীরা। আর মাত্র একটি আসনে জিতেছেন সিপিআইএম প্রার্থী। তৃণমূল কংগ্রেসের প্রাপ্ত ভোট ৫৯ দশমিক ৪২ শতাংশ। বামেদের প্রাপ্ত ভোট ২৬ দশমিক ৪০ শতাংশ। বিজেপি পেয়েছে ৯ দশমিক ৮০ শতাংশ ভোট। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ১ দশমিক ৫২ শতাংশ ভোট। নির্দলরা পেয়েছে ১ দশমিক ৯২ শতাংশ ভোট।

বিধাননগর পুর নিগমের ৪১টি ওয়ার্ডের মধ্যে ৩৯টি ওয়ার্ডই গিয়েছে তৃণমূলের দখলে। একটি করে ওয়ার্ডে জিতেছেন কংগ্রেস ও নির্দল প্রার্থীরা। এই পুরনিগমে তৃণমূল কংগ্রেস পেয়েছে ৭৩ দশমিক ৯৫ শতাংশ ভোট। বামেরা পেয়েছে ১০ দশমিক ৬৫ শতাংশ ভোট। বিজেপি পেয়েছে ৮ দশমিক ৩৭ শতাংশ ভোট। কংগ্রেসের ঝুলিতে গিয়েছে ৩ দশমিক ৪২ শতাংশ ভোট। আর নির্দলরা পেয়েছেন ৩ দশমিক ৪৮ শতাংশ ভোট।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00