Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আর মাত্র কয়েক ঘন্টা, বিদায় নেবেন বড়মা, রাস্তায় হাজার পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: নৈহাটির ঐতিহ্যবাহী বড়মার পুজোকে(Boro Maa Pujo) ঘিরে গত কয়েকদিন জনসমুদ্রে পরিণত হয়েছিল বড়মার মন্দির চত্বর সহ পার্শ্ববর্তী এলাকা। নৈহাটি রেলস্টেশনের(Naihati Railway Station) ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে সকল আনন্দের আজই ইতি। আর মাত্র কয়েক ঘন্টা পরেই বিদায় নেবেন নৈহাটি বাসীর নয়নের মণি ‘বড়মা’। মায়ের বিসর্জনের শোভাযাত্রায়(Boro Maa Visarjan) শুধু নৈহাটির মানুষ নয়, দূরদূরান্ত থেকে এসেও অংশগ্রহণ করেন অগণিত ভক্তরা। তাই যেকোনওরকম দুর্ঘটনা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবার আরও তৎপর ব্যারাকপুর পুলিশ(Barrackpore Police) এবং নৈহাটি পুরসভা(Naihati Municipal Corporation)।

আরও পড়ুনঃ উবেরের সঙ্গে চুক্তি বায়ু সেনার, উদ্বিগ্ন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা

বিসর্জনের সময় ভক্তদের ঢল নামে এলাকার অরবিন্দ রোড-সহ আশপাশের অঞ্চল জুড়ে। সেই কথা মাথায় রেখেই গতকাল রবিবার থেকেই প্রস্তুতি নিতে শুরু করেছে ব্যারাকপুর পুলিশ। এছাড়াও এই এলাকার একটি বিশেষ প্রথা রয়েছে, নৈহাটির বড়মার আগে অন্য কোনও কালী প্রতিমা বিসর্জন করা করা যায় না, এদিনও সেই প্রথার অন্যথা হবে না। চিরাচরিত প্রথা মেনে মহিলাদের পরিবর্তে পুরুষরাই শেষ মুহূর্তে বরণ করে নেবেন মাকে।

এদিন মায়ের প্রায় ৩০০ কেজি স্বর্ণ ও রৌপ্য অলঙ্কার খুলে রেখে তাঁর অঙ্গরাগ হবে ফুলের সাজে। এই দিনই মায়ের যাবতীয় গয়না আগামী এক বছরের জন্য গচ্ছিত থাকবে লকারে। আজ বিকেল চারটে নাগাদ বড়মাকে মণ্ডপ থেকে বের করে নৈহাটি ফেরিঘাটের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে। সেখানেই বড়মাকে গঙ্গায় বিসর্জন দেওয়া হবে।

আরও পড়ুনঃ স্পষ্ট নয় শীতের আগমন, আগামী ৫ দিন কেমন থাকবে রাজ্যের আবহাওয়া!

ব্যারাকপুর পুলিশ জানিয়েছে, এদিন প্রায় ১ হাজারের বেশি পুলিশ মোতায়েন থাকবে বড়মার নিরঞ্জনের শোভাযাত্রায়। পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হবে গোটা এলাকা। বিশেষত গঙ্গাবক্ষে থাকবে পুলিশের কড়া নজরদারি। সকলেই যাতে মায়ের বিসর্জন দেখতে পান সেইজন্য অরবিন্দ রোডের ধারে চারটি জায়ান্ট স্ক্রিন লাগানো হয়েছে। সেখানে লাইভ দেখানো হবে মায়ের শোভাযাত্রা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00