Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘লেট লতিফ’ বন্দে ভারত, ক্ষুব্ধ যাত্রীরা

শুক্রবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দেরিতে প্রায় এক ঘন্টা দেরিতে ছাড়ে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় আশা এবং আয়োজন করে ভারতীয় রেলের তরফে চালু করা হয়েছিল সেমি হাইস্পিড ট্রেন ‘বন্দে ভারত’ (Vande Bharat)। এমনকি যানটির উদ্বোধন করানো হয় দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) হাত দিয়ে। উদ্বোধনের পর বাণিজ্যিকভাবে ট্রেন চলাচল শুরু হয়েছে এখনও এক সপ্তাহ হয়নি। তার মধ্যে লেট করার রেকর্ড গড়ল এই দ্রুতগামী ট্রেন! ট্রেন লেটের এই ঘটনায় যারপরনাই ক্ষুব্ধ যাত্রীরা। তাঁরা বলছেন ভারতীয় রেলের কোনও ট্রেন ‘লেট লতিফ’ তকমা থেকে বাদ যাবে না। সে লোকাল ট্রেন হোক, আর বন্দে ভারত হোক!

শুক্রবার নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে দেরিতে ছাড়ে হাওড়াগামী বন্দে ভারত এক্সপ্রেস। প্রায় এক ঘন্টা দেরিতে এই বিশেষ ট্রেন ছাড়ায় যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। শুধু তাই নয়, ট্রেনটি এদিন নিউ জলপাইগুড়ি স্টেশনে ঢুকতেও দেরি করে। শুক্রবার নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টারও পর যাত্রা শুরু করে এই ট্রেন। রেল সূত্রে খবর, বেলা ৩টে ৫ মিনিটে এনজেপি স্টেশন থেকে ট্রেনটি ছাড়ার কথা ছিল। কিন্তু এদিন ট্রেনটি ছাড়ে ৪টে ১২ মিনিট নাগাদ। এক ঘন্টার বেশি দেরি হওয়ায় যাত্রীরা অধৈর্য্য হয়ে পড়েন। সময়ে গন্তব্যে পৌঁছতে পারবেন না ভেবে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা।

প্রসঙ্গত গত ৩০ ডিসেম্বর হাওড়া স্টেশনে এই ট্রেনের উদ্বোধন হয়। ভার্চুয়ালি ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় রেলমন্ত্রী ও রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু সেমি হাইস্পিড ট্রেন রাজ্যে চালু হওয়ার পর একের পর এক ঘটনা ঘটছে এই এক্সপ্রেস ট্রেনটিকে ঘিরে। পর পর দু দিন পাথর ছোঁড়ার ঘটনা ঘটেছে ট্রেনে। এবার ‘বন্দে ভারত’ খোদ যাত্রিদের বিক্ষোভে মুখে পড়ল।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00