Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাংলার মানুষের দেশের প্রতি প্রেম আছে: প্রধানমন্ত্রী

ভার্চুয়ালি জোকা তারাতলা মেট্রো রুটেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Share:

LIVE: ১২টা ১৪: বাংলার মানুষের দেশের প্রতি প্রেম আছে। বাংলার মানুষ দেশকে সবার আগে রাখে। রবীন্দ্রনাথের কবিতার পংক্তি উদ্ধৃত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা’। দেশ সেবার কাজে আমাদের থামলে চলবে না বলে মন্তব্য করেন তিনি। 

১২টা:০৯:‘রেলে যে উন্নতি হচ্ছে, তা আগে কখনও হয়নি।’ প্রধানমন্ত্রীর দাবি, গত ৮ বছর ধরে ভারতীয় রেল আধুনিকীকরণের উদ্দেশে কাজ করেছে।

১২টা:০০: বক্তৃতা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জোকা বিবাদী মেট্রো রেল প্রকল্পে ৫ হাজার কোটি টাকা খরচ। এই প্রকল্পে মানুষের সুবিধা বাড়বে। নমামি গঙ্গা প্রকল্পে আদি গঙ্গা সংস্কারের কাজ চলছে। নদী সংস্কারের কাজে আধুনিক নিকাশি ব্যবস্থায় জোর দেওয়া হচ্ছে।

১১টা ৪২: ভার্চুয়ালি জোকা তারাতলা মেট্রো রুটেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

১১টা ৪০: ভার্চুয়ালি বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সবুজ পতাকা নাড়িয়ে এদিন ট্রেনের উদ্বোধন করেন তিনি। হাওড়া স্টেশনের ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে ট্রেনটি যাত্রা শুরু করল। 

১১টা ৩৩: বলতে উঠলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাতৃহারা প্রধানমন্ত্রীকে সমবেদনা জানান তিনি। তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন বাংলার মুখ্যমন্ত্রী।

১১টা ৩০: হাওড়ায় বন্দে ভারত ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে জয় শ্রীরাম স্লোগান, মঞ্চের বাইরে বসলেন মুখ্যমন্ত্রী। এই দৃশ্য দেখেও মঞ্চে চুপচাপ বসে থাকতে দেখা গেল শুভেন্দু অধিকারী এবং নিশীথ প্রামানিককে। যদিও বিজেপি সাংসদ সুভাষ সরকার হাত নেড়ে কর্মীদের থামতে বলেন। কিন্তু তাতেও ভ্রুক্ষেপ করেনি গেরুয়া বাহিনী। এর আগে ২০২০ সালে ২৩ জানুয়ারি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে বিজেপি কর্মী সমর্থকরা জয় শ্রীরাম স্লোগান দেন। সেই ঘটনার পুনরাবৃত্তি হল আবার হাওড়ায়। 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00