Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দুষ্কৃতীর গুলিতে নিহত সরকারি কর্মী, তদন্তে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি : রায়গঞ্জে দুষ্কৃতীর গুলিতে নিহত হলেন এক সরকারি কর্মী। নিহত ব্যক্তির নাম দীনেশ সাহা। বুধবার সন্ধ্যায় রায়গঞ্জের জনবহুল এলাকায় দীনেশকে লক্ষ্য করে গুলি চালানো হয়। কী কারণে এই সরকারি কর্মীকে খুন করা হল, পুলিশ তা তদন্ত করে দেখছে।

স্থানীয় বাসিন্দাদের তরফে জানা গিয়েছে, রায়গঞ্জের তুলসিপাড়ায় একটি ভাড়াবাড়িতে থাকতেন দীনেশ। বুধবার রাত পৌনে নটা নাগাদ কাছেই একটি দোকানে ডিম কিনতে গিয়েছিলেন তিনি। ডিম কিনে দোকান থেকে বেরোনোর সময় এক ব্যক্তি তাঁর দিকে এগিয়ে আসেন। সেইসময় তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন দীনেশ। আহত দীনেশকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

জানা গিয়ে্ছে, এলাকায় খুবই সজ্জন ব্যক্তি হিসাবে পরিচিত ছিল দীনেশ। এই খুনের পিছনে পুরনো কোনও শত্রুতা নাকি অন্য কোনও কারণ লুকিয়ে রয়েছে, পুলিশ তা খতিয়ে দেখছে। জেলার এএসপি তন্ময় সরকার জানান, এই ঘটনার পিছনে কে বা কারা যুক্ত পুলিশ তা দ্রুত তদন্ত করে বের করবে। এলাকায় থাকা বিভিন্ন সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, নিহতের শরীরে একাধিক গুলির ক্ষত রয়েছে। দেহকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে খুনের কারণ সম্পর্কে জানা যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।

 

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00