Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কৃষ্ণনগরের ভীমপুরে গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু, অভিযোগ গণধর্ষণের পরে খুন

অভিযোগ, রাতের অন্ধকারে সিঁদ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে গণধর্ষণ করে খুন করা হয়েছে। যদিও পুলিশের দাবি, প্রাথমিক ভাবে ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি।

Share:

নিজস্ব প্রতিনিধি: নদিয়া(Nadia) জেলার সদর মহকুমার কৃষ্ণনগর-১ ব্লকের ভীমপুরে(Bhimpur) এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যু ঘিরে এলাকায় বেশ চাঞ্চল্য দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে, মহিলার স্বামীর অনুপস্থিতির সুযোগ নিয়ে রাতের অন্ধকারে সিঁদ কেটে ঘরে ঢুকে গৃহবধূকে গণধর্ষণ করে খুন(Housewife Gangraped and Murdered) করা হয়েছে। যদিও পুলিশের দাবি, প্রাথমিক ভাবে ধর্ষণের কোনও প্রমাণ মেলেনি। মৃতদেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে, সেই রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে এই ধরনের কোনও ঘটনা ঘটেছে কিনা। বৃহস্পতিবার রাতে ভীমপুর থানার অন্তর্গত ডিগ্রি পূর্বপাড়া এলাকায় ওই গৃহবধূকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয় তাঁর বাড়ি থেকে। কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই সেই মহিলা মারা যান।

আরও পড়ুন, অপরাজিতা বিলও সাক্ষর না করে আটকে রাখার পন্থা নিচ্ছেন রাজ্যপাল

জানা গিয়েছে, মহিলার স্বামী পরিযায়ী শ্রমিক। তিনি রাতে বাড়িতে ছিলেন না। রাতে গৃহবধূর চিৎকার শুনে তাঁর শাশুড়ি ঘরে গিয়ে দেখেন ওই মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তাঁর কান থেকে রক্ত পড়ছিল। এদিকে ঘরে সিঁদ কাটা। তা দেখেই চিতকার-চেঁচামেচি জোড়েন গৃহবধূর শাশুড়ি। পাড়া-প্রতিবেশীরাই আহত মহিলাকে উদ্ধার করে প্রথমে কৃষ্ণনগরের শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যান। পরে তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়ার জন্যে রওয়ানা দেওয়া হলেও পথেই তাঁর মৃত্যু হয়। এলাকাবাসীর দাবি, মহিলাকে গণধর্ষণের পরে খুন করার লক্ষ্যে মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয়েছে। আর তার জেরেই মৃত্যুর ঘটনা ঘটেছে।

আরও পড়ুন, আবারও বিপত্তি বউবাজারে, মাটির নিচ থেকে জল বেরোচ্ছে দুর্গা পিতুরি লেনে

ঘটনার তদন্তে নেমে পুলিশ(Police) আশুতোষ বিশ্বাস নামে এলাকার এক যুবককে আটক করেছে। কেননা মহিলার শাশুড়ি ওই যুবককে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। তবে পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ধর্ষণের গুরুত্বপূর্ণ কোনও প্রমাণ পাওয়া যায়নি। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। যদি সেখানে কোনও প্রমাণ মেলে। প্রাথমিক ভাবে তাঁদের ধারনা মহিলাকে হয়তো ধর্ষণের চেষ্টা করা হয়েছিল। কিন্তু তিনি বাধা দেওয়ায় তা সম্ভব হয়নি। কিন্তু তিনি দুষ্কৃতীকে চিনতে পেরে গিয়েছিলেন সম্ভবত। আর তাই ইট জাতীয় ভারী কিছু দিয়ে তাঁর মাথায় আঘাত করে আততায়ী। এই ঘটনায় আশুতোষ জড়িত বলেই দাবি মৃত মহিলার পরিবার ও প্রতিবেশীদের। তাই তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে মহিলার পরিবার।

দীপাবলিতে ঘরে টিকটিকির আগমন শুভ নাকি অশুভ! জানলে চমকে যাবেন

ত্বকের যত্নে ভিটামিন ই ক্যাপসুল কীভাবে ব্যবহার করবেন জানুন

রসনাতৃপ্তিতে নয়া পদে সাজিয়ে তুলুন থালা, জমে যাবে শেষপাত

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

‘টেন্টেড’ তালিকাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ ‘অযোগ্য’-রা

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

0:00