উলুবেড়িয়াতে ৩ শিশুর মৃত্যর জন্য দায়ী পুড়ে যাওয়া দোকান ঘরে মজুদ থাকা বেআইনি পেট্রোল

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া:বাজির আগুনে তিন শিশুর মৃত্যুতে বাস্তবিকই শোকের ছায়া হাওড়ার উলুবেড়িয়ায়। প্রসঙ্গত, শুক্রবার উলুবেড়িয়ায় গঙ্গারামপুরে(Gangarampur) বাজি থেকে একটি ঘরে আগুন লেগে তিন শিশুর মৃত্যু হয়। শনিবারেও ওই এলাকায় শোকের ছায়া রয়ে গিয়েছে। কিন্তু কেন এমন আগুন লাগল? জানা গিয়েছে যে জায়গাটিতে আগুন লেগেছে সেখানে বেশ কয়েকজন বৃহন্নলা থাকেন। মূলত তাদেরই কাছে মানুষ হয়েছিল এই তিন শিশু। কার্যত অবজ্ঞা অনাদরে উলুবেড়িয়া পুর সভার ২৭ নম্বর ওয়ার্ডের এই এলাকাটি। জনৈক রাজার বাড়িতে এই দোকানটি ছিল। বাড়িতে ভাড়া দেওয়া হতো এবং ভাড়া দেওয়া হত কয়েকটি দোকান ঘর।

স্থানীয় সূত্রে জানা গেছে ,এই দোকানে মজুত রাখা ছিল পেট্রোল সহ দাহ্য পদার্থ। মূলত বিভিন্ন দাদা ওই শিশুগুলোকে মানুষ করেছিল বলে এলাকার লোকজনের কাছ থেকে জানা গেছে। এদিন ঘটনাস্থল থেকে ২০ ফুট দূরে বৃহন্নলারা এসে উপস্থিত হয়। তাদের সকলের চোখে জল। কারণ এই অনাথ শিশু সন্তানগুলি ছিল তাদের বড় আপন। কিন্তু এরকম একটি মর্মান্তিক ঘটনার পরেও ওই এলাকায় বিভিন্ন দোকানে যে বেআইনি পেট্রোল ও ডিজেল বিক্রি হয় তা কি বন্ধ হবে সেটাই কিন্তু এখন ওই এলাকার মানুষের বড় প্রশ্ন। শুধু হাওড়া জেলায় নয় রাজ্যের বিভিন্ন এলাকায় মূলত কলোনি ও ঘনবসতিপূর্ণ এলাকা গুলিতে বেআইনিভাবে পেট্রোল ও ডিজেল বিক্রি হয়। উত্তর ২৪ পরগনা জেলার বাগুইআটির বিধাননগর কমিশনারেটের অন্তর্গত ২০ নম্বর ওয়ার্ডের আদর্শপল্লী জ্যোতি নগর,জগৎপুর ব্রিজ(Jagatpur Bridge) সংলগ্ন এলাকায় খাল পাড়ে যত্রতত্র বেআইনি পেট্রোল ও ডিজেল মজুদ থাকে ও চড়া দামে বিক্রি হয়। একবার ওই এলাকার এক তেল বিক্রেতা মারাত্মকভাবে অগ্নিদগ্ধ হন।

কিন্তু তারপরেও অজ্ঞাত কারণে লুকোচুরি ভাবে চলে এই বেআইনি দাহ্য বস্তু মজুদ ও তার কারবার।অভিযোগ এই ২০ নম্বর ওয়ার্ড এলাকায় বাগুইহাটি থানার সাদা পোশাকের পুলিশের টহলদারী বিগত কয়েক মাস ধরে বন্ধ হয়ে গিয়েছে। ফলে এই বেআইনি কারবারিদের এখন স্বর্গরাজ্য এই এলাকা।প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,শুক্রবার সন্ধ্যায় হাওড়ার উলুবেড়িয়ার বাণী তবলায় একটি পরিবারে বাজি পোড়াতে গিয়ে অগ্নিদগ্ধ হয়ে তিনজন শিশুর মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে আসে। মৃতদের নাম শ্রাবন্তিকা মিস্ত্রি (১১),ইশান ধারা (৩),মমতাজ খাতুন (৫)। জানা গিয়েছে এদিন এই তিন জন শিশু এক সঙ্গে একটি বাড়ীর উঠানে বাজি পোড়াচ্ছিল। হঠাৎ একজনের গায়ে ফুলঝুরি থেকে আগুন লেগে যায় ।বাকী দুই জন আগুন নেভাতে গেলে তাদের গায়ে ও আগুন লাগে।যন্ত্রনায় তারা ছুটোছুটি করতে থাকায় বাড়িটিতে আগুন ধরে যায়।পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত বলে ঘোষণা করেন। আগুন নেভাতে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়।

লড়াই করেও গুজরাতের কাছে হেরে গেল কেকেআর

‘দিল্লি থেকে এল গাই, সাথে এল মোটা ভাই’, শাহ-এজেন্সিকে কটাক্ষ মমতার

‘‌আমি আইনি পদক্ষেপ করব’‌, এজেন্সির অপব্যবহার নিয়ে সুর সপ্তমে মমতার

হেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

[hls_player autoplay="1" fullscreen="1" unmute="0"]